Dhaka ০১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা

  • Reporter Name
  • Update Time : ১২:১৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪
  • ২৫৯ Time View

পোশাককর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর আদাবর থানায় রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির আদাবর থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম। মামলার এজাহারে ২৮ নম্বরে লেখা রয়েছে: সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য, পিতা: মাশরুর রেজা, সাং: সাহাপাড়া, নতুন বাজার, ডাকঘর: মাগুরা। এ ছাড়া এই হত্যা মামলায় বাকি অভিযুক্তরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ আরও ১৫৬ জন। আর অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে অভিযুক্ত করা হয়। মামলার এজাহারে বাদী বলেন, গত ৫ আগস্ট রুবেল আদাবরের রিংরোডে প্রতিবাদী মিছিলে অংশ নেন। এ সময় পরিকল্পিতভাবে অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে দাঙ্গা সৃষ্টি করে বেআইনিভাবে উসকানি ও নির্দেশে কেউ মিছিলে গুলি ছোড়ে। বুক ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন ৭ আগস্ট তিনি মারা যান।

Tag :
About Author Information

সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা

Update Time : ১২:১৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪