1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

সাইবার হামলার স্বীকার হলো ফিফা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার ওপর সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। এতে সংস্থাটির ব্যক্তিগত ও ব্যবসায়িক বিভিন্ন তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ফিফা। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করছে সংস্থাটি। ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, ফিফার কাছে থাকা মোট তথ্যের ০.১ শতাংশেরও কম এই হামলার স্বীকার হয়েছে। হ্যাকাররা যেসব নথি হাতিয়ে নিয়েছে, তার মধ্যে বিতর্কিত ও শেষ পর্যন্ত বাতিল হওয়া ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রস্তাব-সংক্রান্ত কোনো তথ্য নেই। ফিফার সূত্র জানিয়েছে, সংস্থাটির প্রযুক্তি বা সিস্টেমের কোনো ত্রুটির কারণে এই ঘটনা ঘটেনি। বরং ফিফার কর্মী পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে হ্যাকাররা তথ্যভান্ডারে প্রবেশের সুযোগ পায়। হামলাটি নির্দিষ্ট কোনো ব্যক্তিকে লক্ষ্য করে নয়, বরং সামগ্রিকভাবে ফিফাকে লক্ষ্য করেই চালানো হয়েছিল। ইএসপিএনকে দেওয়া এক বিবৃতিতে ফিফার মুখপাত্র বলেন, ‘ফিফা নিশ্চিত করছে, আমড়া একটি অপরাধমূলক সাইবার হামলার স্বীকার হয়েছি। এতে সীমিত পরিসরে ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যের অননুমোদিত প্রবেশ ঘটেছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে ফিফা।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘অবৈধভাবে তথ্য সংগ্রহ ও প্রকাশের তীব্র নিন্দা জানায় ফিফা। বিশেষ করে ব্যক্তিগত তথ্যের ক্ষেত্রে এ ধরনের কর্মকাণ্ড গোপনীয়তার গুরুতর ও অগ্রহণযোগ্য লঙ্ঘন। এর ফলে সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য বড় ধরনের পরিণতি তৈরি হতে পারে।’ এদিকে ‘হ্যান্ডসাম বয় হ্যাকিং ক্লাব’ নামের একটি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে বলে ধারণা করা হচ্ছে। নিজেদের এঙ্ অ্যাকাউন্টে ফিফার একটি কম্পিউটারের ডেস্কটপের স্ক্রিনশট প্রকাশ করে তারা। তবে হামলার সঙ্গে গোষ্ঠীটির সম্পৃক্ততার বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd