1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

বৃষ্টি আইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ উইকেটে জয় পেল ইংল্যান্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ব্রিসবেনে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে উড়িয়ে দিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেলো সফরকারী ইংল্যান্ড। টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি অজিদের। দলীয় ১১ রানেই আউট হয়ে যান অধিনায়ক মার্শ। এরপর জ্যাক ফ্রেজার ও স্যামের কল্যাণে খানিকটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় অস্ট্রেলিয়া। তবে ব্যক্তিগত ২৬ রানে স্যাম এবং ২২ রানে জ্যাক ফ্রেজার আউট হয়ে গেলে আবারও বিপাকে পড়ে যায় স্বাগতিকরা। এরপর নিখিল চৌধুরী খানিকটা চেষ্টা চালালেও ব্যক্তিগত ১৯ রানে তিনিও ফিরে যান। শেষ দিকে মিচেল ওয়েনের ১৭ রানের কল্যাণে স্কোরবোর্ডে ১০০ রান পেরোনো অজিরা ১০৮ রানেই অলআউট হয়ে যায়। ইংল্যান্ডের পক্ষে একাই ৫ উইকেট স্বীকার করেন জেমি ওভারটন। এছাড়া ৩ উইকেটের দেখা পান লিয়াম ডসন। জবাবে ব্যাটিংয়ে নেমে ঝোড়ো শুরু করে ইংল্যান্ড। তবে দলীয় ২৪ রানেই প্রথম উইকেট হারালে খানিকটা মন্‌থর হয় গতি। যদিও আরেক ওপেনার ডোনাল্ডের ব্যাটিং ঝড়ে নাস্তানাবুদ হতে থাকে অজি বোলাররা। একপর্যায়ে ৩.৫ ওভারেই স্কোরবোর্ডে ৪৫ রানের সংগ্রহ দাঁড় করায় সফরকারীরা। এরপর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত ডার্কওয়াথ লুইস পদ্ধতিতে অজিদের ৭ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেলো ইংল্যান্ড।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd