Dhaka ০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘সংস্কার এগিয়ে নিতে রাজনৈতিক শক্তিগুলোকে সংকল্প থাকতে হবে’

  • Reporter Name
  • Update Time : ১১:২৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
  • ২৭৬ Time View

শুক্রবার সকালে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ‘ঐক্য, সংস্কার, নির্বাচন’ শীর্ষক সংলাপে যোগ বললেন, শুধু আইন কানুনের সংস্কারই যথেষ্ট নয় এবং ভালো সংবিধান প্রণয়নেই সাংবিধানিক অধিকার নিশ্চিত হবে না। রাজনৈতিক শক্তিগুলোকে এই সংস্কার এগিয়ে নিতে সংকল্প থাকতে হবে।

আলী রীয়াজ আরও যোগ করে বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে ঐক্যমতকে ধারণ করতে হবে। জনগণ ও রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক ব্যবস্থা, নাগরিক অধিকার, ক্ষমতার বিকেন্দ্রীকরণ চায়।

তিনি বলেন, এমন একটি রাষ্ট্রব্যবস্থা তৈরি করা দরকার, যেখানে জবাবদিহিতা হবে প্রাথমিক ভিত্তি। কেননা জবাবদিহিতা না থাকলে কোনো অবস্থাতেই আপনি মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে পারবেন না।

সংবিধান সংস্কার কমিশনের প্রধান বলেন, ঐক্যের বিষয়টা কিসের ভিত্তিতে, কিসের ঐক্য চাই আমরা। সেটা নির্ধারণ করা দরকার প্রথমেই। ঐক্যের জায়গা হলো এই-কেবলমাত্র অতীতে ফ্যাসিবাদের বিরুদ্ধে বা ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যে লড়াই, সেটা ঐক্যের সূচনা মাত্র।

তিনি বলেন, যে প্রশ্নে আমাদের ঐক্যের জায়গাটা তৈরি করা দরকার, সেটা হলো বর্তমান পরিস্থিতির পরও একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থা যেটি আসলে জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে পারে। এমন একটি ব্যবস্থা যেখানে ক্ষমতার এককেন্দ্রিককরণ ব্যবস্থা অসম্ভব হয়ে পড়বে এবং প্রতিষ্ঠানগুলো সার্বিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবে।

Tag :
About Author Information

‘সংস্কার এগিয়ে নিতে রাজনৈতিক শক্তিগুলোকে সংকল্প থাকতে হবে’

Update Time : ১১:২৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪