Dhaka ০৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ মুহুর্তের নাটকীয়তায় জয় পেলো ম্যানইউ

  • Reporter Name
  • Update Time : ১০:০২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • ২৬৪ Time View

ফুলহ্যামের মাঠ থেকে কষ্টার্জিত এক জয় নিয়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। গত রোববার লিসান্দ্রো মার্টিনেজের নাটকীয় গোল ইউনাইটেডের জয় নিশ্চিত করে। ম্যাচের ৭৮তম মিনিটে মার্টিনেজের দূরপাল্লার একটি শট ফুলহ্যামের মিডফিল্ডার সাসা লুকিচের গায়ে লেগে দিক পরিবর্তন করে গোলরক্ষক বার্ন্ড লেনোর মাথার উপর দিয়ে জালে ঢ়ুকে যায়। এই গোলই ম্যাচের একমাত্র ব্যবধান গড়ে দেয়। ফুলহ্যাম ম্যাচের শেষ মুহূর্তে একাধিকবার সমতা ফেরানোর সুযোগ তৈরি করেছিল। কর্নার থেকে জোয়াকিম অ্যান্ডারসেনের হেডার গোললাইন থেকে ইউনাইটেডের একাডেমি গ্র্যাজুয়েট টোবি কলিয়ার ক্লিয়ার করে দলকে রক্ষা করেন। স্টপেজ টাইমে বদলি খেলোয়াড় রদ্রিগো মুনিজের একটি সুবর্ণ সুযোগ ছিল। তবে, তিনি ডি-বঙ্রে ভেতর থেকে শটটি গোলবারের উপর দিয়ে মারেন। ইউনাইটেডের তরুণ তারকা আমাদ ডায়ালোর একটি গোলও অবশ্য অফসাইডের কারণে বাতিল হয়। কুবি মেইনুর সাথে দারুণ সমন্বয় করে আমাদ বল জালে জড়িয়েছিলেন, তবে রিপ্লেতে দেখা যায় যে তিনি অফসাইড পজিশনে ছিলেন। এই জয় ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য লিগ টেবিলে কিছুটা স্বস্তি নিয়ে এসেছে। ২৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তারা তালিকার ১২তম অবস্থানে। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে ফুলহ

Tag :
About Author Information

শেষ মুহুর্তের নাটকীয়তায় জয় পেলো ম্যানইউ

Update Time : ১০:০২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫