Dhaka ১০:২৯ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শীতের তীব্রতায় পৌনে ৭ লাখ কম্বল দিবে সরকার

  • Reporter Name
  • Update Time : ০৯:২৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
  • ২৭৬ Time View

পৌষের শুরু থেকেই সারাদেশে বেড়েছে শীতের তীব্রতা। তবে সম্প্রতি আগের তুলনায় বেড়েছে শীতের মাত্রা। এমন পরিস্থিতিতে শীতার্থদের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ৬ লাখ ৭৯ হাজার কম্বল দেওয়া হবে বলে জানা গেছে। এ কম্বল কিনতে আট বিভাগের ৬৪টি জেলার ৪৯৫টি উপজেলা ও সব পৌরসভার জন্য ৩৩ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

শুক্রবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এবার শীত মৌসুমের শুরুতেই মন্ত্রণালয় থেকে দেশের উত্তরাঞ্চলের ১৪টি জেলায় শীতার্তদের মধ্যে বিতরণের লক্ষ্যে ১৫ হাজার ২৫০টি কম্বল বিতরণ করা হয়েছে।

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে বরাদ্দ করা কম্বল যথাযথভাবে বিতরণ এবং মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া অর্থ ব্যয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব আর্থিক বিধি-বিধান যথাযথভাবে প্রতিপালন করতে বলা হয়েছে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের। একই সঙ্গে জরুরি ভিত্তিতে কম্বল ক্রয় করে দুস্থদের মাঝে বিতরণ করতেও নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় দেশে তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ২ জানুয়ারি সকাল ৯টায় রেকর্ড হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

Tag :
About Author Information

শীতের তীব্রতায় পৌনে ৭ লাখ কম্বল দিবে সরকার

Update Time : ০৯:২৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫