Dhaka ০৯:১১ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘শিক্ষকরা রাজনীতিতে জড়ালে বিধি অনুযায়ী ব্যবস্থা’

  • Reporter Name
  • Update Time : ১১:৫০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • ২৫৭ Time View

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার শনিবার সকালে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) ময়মনসিংহে দশম গ্রেডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাকিদের বললেন, শিক্ষকরা রাজনীতিতে জড়ালে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, শিক্ষায় গুণগতমান বৃদ্ধিতে কাজ করছে সরকার, সে লক্ষ্যে কারিকুলাম ও পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। এ ছাড়া বাচ্চাদের সামগ্রিক বিকাশে শুধুমাত্র বইয়ের ওপর নির্ভর করলে অনেক সময় ফলাফল খারাপ হয়। তার সামগ্রিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে যোগ দেওয়া দরকার। এজন্য শিক্ষক অভিভাবকদের মধ্যে সচেতনতা দরকার।

পরিমার্জন এবং বাইরের একটি টেন্ডার বাতিল করার কারণে কয়েকটি ক্লাসে বই দিতে বিলম্ব হচ্ছে জানিয়ে জানুয়ারির মধ্যে প্রাথমিকের ৪র্থ ও পঞ্চম শ্রেণির বই দেয়ার কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, শিক্ষায় গুণগতমান বৃদ্ধিতে কাজ করছে সরকার, সে লক্ষ্যে কারিকুলাম ও পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে।

ড. বিধান রঞ্জন রায় বলেন, বাচ্চাদের পড়াশোনার মানবৃদ্ধির পাশাপাশি সেক্ষেত্রে খরচ কমাতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে।

Tag :
About Author Information

‘শিক্ষকরা রাজনীতিতে জড়ালে বিধি অনুযায়ী ব্যবস্থা’

Update Time : ১১:৫০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫