Dhaka ০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহবাগে ব্যারিকেড ভেঙে শিক্ষকরা, যানচলাচল বন্ধ

  • Reporter Name
  • Update Time : ১২:৩৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ১৩৬ Time View

বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টা ৩ মিনিটের দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন। এই আন্দোলনের কারণে শাহবাগ মোড়ের চতুর্দিকের সড়কে যানচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষকরা শাহবাগ মোড় অভিমুখে রওনা দেন। জাতীয় জাদুঘরের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। তবে শিক্ষকরা পুলিশি বাধা অতিক্রম করে ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে চলে আসেন। মিছিলে অংশ নেওয়া শিক্ষকরা হাতে জাতীয় পতাকা ও দাবিপত্র নিয়ে স্লোগান দিতে থাকেন।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “বাড়িভাড়া ২০ শতাংশের এক শতাংশও কম হবে না। চিকিৎসা ভাতা ১ হাজার ৪৯৯ টাকা হলেও হবে না। কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশই দিতে হবে। দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

শিক্ষকরা শহীদ মিনার থেকে শাহবাগ রওনা হওয়ার সময় জাতীয় গ্রন্থাগারের কাছে ব্যারিকেডে আটকে পড়েন। এই সময় তারা ব্যারিকেডের সামনেই অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। তারা বলেন, ‘বেতন নিয়ে টালবাহানা চলবে না’, ‘আমি কে, তুমি কে শিক্ষক শিক্ষক’, ‘প্রজ্ঞাপন দিতে হবে’।

এর আগে গত রোববার (১২ অক্টোবর) প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পর শিক্ষকরা সারাদেশে পাঠদান বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রয়েছেন। আজ শাহবাগে অবস্থান নেওয়া আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন এবং শিক্ষা জাতীয়করণের রূপরেখা না দেওয়া পর্যন্ত কর্মসূচি আরও জোরদার করা হবে।

Tag :
About Author Information

শাহবাগে ব্যারিকেড ভেঙে শিক্ষকরা, যানচলাচল বন্ধ

Update Time : ১২:৩৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫