Dhaka ০৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শপথ গ্রহণ অনুষ্ঠানে মারামারি ও হাতাহাতি, ডিপজল-মিশার দুঃখ প্রকাশ

  • Reporter Name
  • Update Time : ১২:৩৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
  • ২৭১ Time View

বিনোদন: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে মারামারি ও হাতাহাতির ঘটনায় দুঃখ প্রকাশ করেছে সংগঠনটি। পাশাপাশিএ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি অভিনেতা মিশা সওদাগরের পাঠানো লিখিত বক্তব্যে এমনটি জানানো হয়। সংগঠনটির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের পক্ষ থেকে পাঠানো এ চিঠিতে বলা হয়, ‘মঙ্গলবার বিকেল ৫টায় বিএফডিসির বাগানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্য নির্বাচিত কমিটির বিজয় উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে আমাদের আমন্ত্রণে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ভাই-বোনেরা সংবাদ গ্রহণ করতে এসেছিলেন। তখন অনাহূত পরিস্থিতিতে সাংবাদিকদের সঙ্গে শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির কতিপয় নির্বাচিত সদস্য ও সাধারণ সদস্যদের হাতাহাতি হয়। আমরা জানতে পেরেছি, এ ঘটনায় বেশ কজন সাংবাদিক আহত হয়েছেন, যা আমাদের ব্যথিত করেছে। আমরা এ ঘটনার জন্য সব গণমাধ্যমের সাংবাদিক ভাই-বোনদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি যত দ্রæত সম্ভব এ ঘটনার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি।’ চিঠিতে আরও বলা হয়েছে, এরইমধ্যে শিল্পী সমিতির নেতা ও সাংবাদিক নেতাদের যৌথ আলোচনায় প্রযোজক আরশাদ আদনানকে প্রধান উপদেষ্টা করে ১১ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এখানে সাংবাদিকদের পক্ষ থেকে লিমন আহমেদ, রাহাত সাইফুল, আহমেদ তাওকীর, বুলবুল আহমেদ ও আবুল কালাম এবং শিল্পী সমিতির পক্ষ থেকে মিশা সওদাগর, ডি এ তায়েব, নানাশাহ, রুবেল ও রতœা রয়েছেন। শিল্পী সমিতির নতুন নেতৃত্ব আশা করছে, আগের মতো ভবিষ্যতেও সাংবাদিকদের সঙ্গে তাদের সৌহার্দ্য ও স¤প্রীতি বজায় থাকবে।

Tag :
About Author Information

শপথ গ্রহণ অনুষ্ঠানে মারামারি ও হাতাহাতি, ডিপজল-মিশার দুঃখ প্রকাশ

Update Time : ১২:৩৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪