Dhaka ০৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, ট্রাম্পের ‘কড়া জবাব’ হুঁশিয়ারি

  • Reporter Name
  • Update Time : ০৯:৩০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ২৬ Time View

বিদেশ : সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে গতকাল মঙ্গলবার ভোরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, দূতাবাস ভবনে দুটি ড্রোন আঘাত হানে, যার ফলে সামান্য আগুন লাগে ও কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়। তবে প্রাণহানির খবর পাওয়া যায়নি। হামলার পরপরই রিয়াদ, জেদ্দা ও দাহরানে থাকা মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দূতাবাস তাদের অনুরোধ করেছে, যেখানে আছেন সেখানে থাকুন এবং সামরিক স্থাপনাগুলোতে অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলুন। দূতাবাস আরও জানিয়েছে, “সৌদি আরবে থাকা মার্কিন নাগরিকদের আমরা উপযুক্ত সিদ্ধান্ত নিয়ে নিজেদের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ দিচ্ছি।”মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, “রিয়াদে মার্কিন দূতাবাসে হামলা ও নিহত মার্কিন সেনাদের প্রতিশোধ কী হবে তা শিগগিরই জানা যাবে।” বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার বিদ্যমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। দূতাবাসের এই সতর্কতার ফলে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

Tag :
About Author Information

রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, ট্রাম্পের ‘কড়া জবাব’ হুঁশিয়ারি

Update Time : ০৯:৩০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬