Dhaka ০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর

  • Reporter Name
  • Update Time : ১২:০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ২৪ Time View

বিনোদন: বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা রামায়ণ নিয়ে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। হনুমান জয়ন্তী উপলক্ষে প্রকাশিত টিজারে প্রথমবার শ্রীরামের রূপে দেখা গেছে রণবীর কাপুর-কে, যা ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নির্মাতা নীতেশ তিওয়ারি পরিচালিত এই সিনেমার প্রথম পর্ব চলতি বছরের দিওয়ালিতে মুক্তির পরিকল্পনা রয়েছে। টিজার প্রকাশের পর থেকেই রণবীরের লুক নিয়ে দর্শকদের কৌতূহল বেড়েছে। যদিও এখনো সীতা ও রাবণের পূর্ণাঙ্গ রূপ প্রকাশ করা হয়নি, তবুও এক ঝলকেই আগ্রহ বেড়েছে কয়েকগুণ। সম্প্রতি টিজার লঞ্চ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সহ-অভিনেত্রী সাই পল্লবী-কে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন রণবীর কাপুর। তিনি বলেন, “আমরা সবাই জানি, সাই পল্লবী একজন অসাধারণ অভিনেত্রী। যেদিন প্রথম তাকে সীতা হিসেবে দেখি, তখনই মনে হয়েছিল এই চরিত্রের জন্য তার চেয়ে উপযুক্ত কাউকে পাওয়া সম্ভব নয়।” শুধু সাই পল্লবীই নয়, ছবিতে রাবণের চরিত্রে অভিনয় করা যশ-এর প্রশংসাও করেন তিনি। রণবীরের ভাষায়, “যশ সেই তারকাখ্যাতি অর্জন করেছেন, যা তার প্রাপ্য। রাবণের মতো শক্তিশালী চরিত্রের জন্য এমন একজনকেই প্রয়োজন, যার মধ্যে আলাদা আভা রয়েছে।” জানা গেছে, সিনেমাটির টিজার ভারতের আগে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রদর্শন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রণবীর কাপুর নিজেও এবং আন্তর্জাতিক গণমাধ্যমের সামনেও সহ-অভিনেতাদের প্রশংসা করেন। এদিকে টিজারে রণবীরের লুক প্রকাশ পেলেও সাই পল্লবী ও যশ-এর পূর্ণাঙ্গ রূপ এখনো গোপন রাখা হয়েছে। বিশেষ করে রাবণের চরিত্রে যশের এক ঝলক দেখানো হলেও মুখ না দেখানোয় ভক্তদের কৌতূহল আরও বেড়েছে। জানা গেছে, বিশাল বাজেটের এই সিনেমাটি দুই পর্বে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটের এই প্রকল্প ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম বড় হিসেবে বিবেচিত হচ্ছে। এতে আরও অভিনয় করেছেন সানি দেওল, অরুণ গোভিল, লারা দত্ত, রবি দুবে, কুনাল কাপুর, মোহিত রায়না ও রাকুলপ্রীত সিংসহ আরও অনেকে। সব মিলিয়ে তারকাবহুল কাস্টিং, বিশাল বাজেট এবং শক্তিশালী গল্পের কারণে রামায়ণ মুক্তির আগেই আলোচনার শীর্ষে উঠে এসেছে। এখন দর্শকদের অপেক্ষা, বড় পর্দায় এই মহাকাব্যিক গল্প দেখার।

Tag :
About Author Information

‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর

Update Time : ১২:০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬