Dhaka ০৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাত ৮টার মধ্যে বন্ধ হবে দোকান-শপিংমল

  • Reporter Name
  • Update Time : ১১:৪৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ২৪ Time View

দেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতা করতে রাত ৮টার মধ্যে দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। সংগঠনটির মতে, আন্তর্জাতিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এবং ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতি এর স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়, “আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতার লক্ষ্যে ঢাকাসহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তবে এই সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে হোটেল, ফার্মেসি, জরুরি প্রয়োজনীয় সেবার দোকান এবং কাঁচাবাজার। এসব সেবা স্বাভাবিক সময়েই চালু থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।

এ বিষয়ে সংগঠনের সভাপতি নাজমুল হাসান মাহমুদ বলেন, ব্যবসায়ীদের নিজস্ব উদ্যোগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু জানান, “এই সিদ্ধান্তে কতটা বিদ্যুৎ সাশ্রয় হবে, তার নির্দিষ্ট হিসাব এখনো করা হয়নি। তবে করোনাভাইরাস পরিস্থিতিতে আগে রাত ৮টা পর্যন্ত দোকান বন্ধ রাখার অভিজ্ঞতা থাকায় ব্যবসায়ীদের এতে সমস্যা হওয়ার কথা নয়।”

তিনি আরও বলেন, আগে থেকেই রাত ৮টা পর্যন্ত ব্যবসা পরিচালনায় অভ্যস্ত ছিলেন ব্যবসায়ীরা। তাই নতুন করে এই সময়সীমা মানতে বড় ধরনের কোনো অসুবিধা হবে না বলেও মনে করছেন তারা।

ব্যবসায়ী নেতাদের মতে, এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন বিদ্যুৎ সাশ্রয় সম্ভব হবে, অন্যদিকে জাতীয় সংকট মোকাবিলায় বেসরকারি খাতের অংশগ্রহণও নিশ্চিত হবে।

Tag :
About Author Information

রাত ৮টার মধ্যে বন্ধ হবে দোকান-শপিংমল

Update Time : ১১:৪৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬