Dhaka ০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর মৌচাকে হাসপাতাল পার্কিংয়ে প্রাইভেটকার থেকে দুই মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ১২:৫০:৩১ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ২৫০ Time View

রাজধানীর মৌচাকে অবস্থিত ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের বেজমেন্ট পার্কিংয়ে থাকা একটি সাদা প্রাইভেটকারের ভেতর থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে এই মরদেহগুলো উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান, হাসপাতালের পার্কিংয়ে থাকা গাড়ি থেকে মরদেহ উদ্ধারের পর পুলিশ ও সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় বা মৃত্যুর কারণ জানা যায়নি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে সাদা রঙের প্রাইভেটকারটি রোগী নিয়ে আসার কথা বলে হাসপাতালে প্রবেশ করে। গেটে কর্তব্যরত নিরাপত্তাকর্মীদের প্রশ্নের জবাবে চালক জানান, গাড়িতে রোগী আছে। এরপর গাড়িটি পার্কিংয়ে রাখা হয়, কিন্তু দীর্ঘ সময় পার হলেও তা বের হয়নি।

রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম জানান, সোমবার দুপুরে নিরাপত্তাকর্মীরা গাড়ির ভেতরে দুজনকে অচেতন অবস্থায় দেখতে পান। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তারা থানায় খবর দেন। পুলিশ এসে গাড়ির সামনের সিট থেকে একজনের এবং পেছনের সিট থেকে আরেকজনের মরদেহ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-গ ৩৬-৩৭৪৫ এবং এর মালিক উত্তরার বাসিন্দা জোবায়েদ আল মাহমুদ সৌরভ। এ ঘটনায় রমনা থানার পাশাপাশি র‍্যাব ও সিআইডির ক্রাইম সিন ইউনিট তদন্ত শুরু করেছে। তবে মৃত্যুর কারণ ও বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে এখনও প্রকাশ করা হয়নি।

Tag :
About Author Information

রাজধানীর মৌচাকে হাসপাতাল পার্কিংয়ে প্রাইভেটকার থেকে দুই মরদেহ উদ্ধার

Update Time : ১২:৫০:৩১ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫