Dhaka ০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর মোহাম্মদপুরে দু’জনকে হত্যা

  • Reporter Name
  • Update Time : ১০:৫০:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ১৭৮ Time View

রাজধানীর মোহাম্মদপুরে দু’জনকে হত্যা করা হয়েছে। জানা গেছে, একজনকে গুলি করে এবং আরেক জনকে পিটিয়ে হত্যাকাণ্ড চালানো হয়েছে। গুলি করে হত্যার ঘটনায় স্থানীয় জনতা দু’জনকে ধরে পুলিশের সোপর্দ করেছে।

হত্যার ঘটনা দু’টি পৃথক স্থানে বুধবার সন্ধ্যা ৭টার দিকে ও রাত নয়টায় ঘটে।

সন্ধ্যা ৭টার দিকে মোহাম্মদপুরের নবোদয় হাউজিং সোসাইটি বায়তুল মামুর জামে মসজিদের সামনে মো. ইব্রাহিম (৩২) নামের একজনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আটক দুজন হলেন মো. রুবেল (৩৫) ও সজিব (৩২)।

জানা গেছে, আদাবর থানার নবোদয় হাউজিং সোসাইটি বায়তুল মামুর জামে মসজিদের সামনে পূর্ব ঘটনা নিয়ে স্থানীয়ভাবে সালিশে বসে। সালিশে কথা-কাটাকাটির এক পর্যায়ে রুবেল ও সজিব তাঁদের সঙ্গে থাকা পিস্তল দিয়ে ইব্রাহিমকে গুলি করে চলে যাওয়ার চেষ্টা করে। এসময় উপস্থিত জনতা তাঁদের আটক করে পুলিশে খবর দেয়। পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল টিম ঘটনাস্থলে দিয়ে তাঁদের আটক করে। এসময় পিস্তল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এদিকে, রাত ৯টার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে পুলিশের সোর্স আলআমিন ওরফে পাতা আলআমিন (২৬) নামের এক যুবককে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) একেএম মেহেদী হাসান।

Tag :
About Author Information

রাজধানীর মোহাম্মদপুরে দু’জনকে হত্যা

Update Time : ১০:৫০:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫