Dhaka ০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে প্রতি মাসে গড়ে ২০ হত্যা: ডিএমপি

  • Reporter Name
  • Update Time : ১২:১৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ১০৬ Time View

রাজধানী ঢাকায় হত্যাকাণ্ড নিয়ে এক চাঞ্চল্যেকর তথ্য দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তথ্য অনুযায়, গত ১০ মাসে ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সে হিসেবে প্রতি মাসে গড়ে ২০টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান গণমাধ্যমে মঙ্গলবার দুপুরে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, “গত ১০ মাসে আমরা যদি রাজধানীতে হত্যাকাণ্ডের ঘটনাগুলো বিশ্লেষণ করি, মোট ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়।মাসে গড়ে ২০টি খুন সংক্রান্ত অপরাধ ঘটে। পারিবারিক কলহ, পূর্ব শত্রুতার জের, আধিপত্য বিস্তার, এমনকি অজ্ঞাতনামা নবজাতকের মরদেহ উদ্ধার হলেও হত্যা মামলা রুজু করা হয়।”

তালেবুর রহমান আরও জানান, “ঢাকা মহানগরীর জনসংখ্যা, আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় ঘটনার সংখ্যা সহনীয় পর্যায়ে আছে। সাম্প্রতিক সময়ে সংঘটিত বেশিরভাগ ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে।”

গতকাল পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়ার হত্যার ঘটনা পুলিশ বিস্তারিত অনুসন্ধান করছে। এই ঘটনায় জড়িত ও অস্ত্রধারীদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। দ্রুততম সময়ে প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে-জানায় পুলিশ।

Tag :
About Author Information

রাজধানীতে প্রতি মাসে গড়ে ২০ হত্যা: ডিএমপি

Update Time : ১২:১৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫