Dhaka ০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধবিরতির মধ্যেই কুয়েতে ইরানি ড্রোন হামলা

  • Reporter Name
  • Update Time : ১১:৫০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ২৬ Time View

বিদেশ : যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেই কুয়েতে ড্রোন হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। গতকাল বুধবার আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানায় কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সৌদ আব্দুল আজিজ আল-ওতাইবি বলেন, ‘স্থানীয় সময় গতকাল বুধবার সকাল ৫টা থেকে এখন পর্যন্ত ২৮টি ইরানি ড্রোন ভূপাতিত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।’ তিনি এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক ইরানি হামলার তীব্র ঢেউ’ হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, দক্ষিণ কুয়েতের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইরান বিপুলসংখ্যক ড্রোন হামলা চালায়। কুয়েতের দাবি, এসব ড্রোনের কিছু অংশ দেশের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ তেল স্থাপনা, বিদ্যুৎকেন্দ্র এবং পানি বিশুদ্ধকরণ (ডিস্যালিনেশন) প্ল্যান্টে আঘাত হানে। হামলায় এসব স্থাপনায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এর মধ্যে বেশ কিছু ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে বলেও জানান তিনি। এই হামলার ফলে দুই সপ্তাহের জন্য ঘোষিত যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এমন হামলা চলতে থাকলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বাড়তে পারে। একই সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করছে বিশ্লেষকরা।

Tag :
About Author Information

যুদ্ধবিরতির মধ্যেই কুয়েতে ইরানি ড্রোন হামলা

Update Time : ১১:৫০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬