Dhaka ১২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ

  • Reporter Name
  • Update Time : ১০:২৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • ৬৬ Time View

বিদেশ : যুক্তরাষ্ট্রের ‘ভ্যালেরো’ তেল শোধনাগারে এক ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টেঙ্াস অঙ্গরাজ্যের পোর্ট আর্থারে স্থানীয় সময় গত সোমবার এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর সম্ভাব্য রাসায়নিক ঝুঁকি এড়াতে শোধনাগারের আশপাশের বাসিন্দাদের অবিলম্বে বাড়ির ভেতরে অবস্থানের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। খবর এএফপির। পোর্ট আর্থার জরুরি ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা এক সতর্কবার্তায় জানিয়েছেন, ‘ভ্যালেরো রিফাইনারিতে সামপ্রতিক বিস্ফোরণের প্রেক্ষিতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিকটবর্তী বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের ঘরের জানালা-দরজা বন্ধ করে ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।’ স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, শোধনাগার থেকে আগুনের লেলিহান শিখা এবং কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ছে। বিস্ফোরণের প্রচণ্ড শব্দে আশপাশের ঘরবাড়ির জানালা কেঁপে ওঠে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।ভ্যালেরো কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, শোধনাগারের একটি ইউনিটে আগুন লেগেছে। তবে শোধনাগারের সব কর্মীর অবস্থান নিশ্চিত করা গেছে এবং এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তারা আরও জানিয়েছে, কর্মীদের নিরাপত্তা তাদের কাছে ‘সর্বোচ্চ অগ্রাধিকার’। হিউস্টন থেকে প্রায় ৯০ মাইল পূর্বে অবস্থিত এই শোধনাগারটি প্রতিদিন প্রায় চার লাখ ৩৫ হাজার ব্যারেল অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করে পেট্রোল, ডিজেল ও জেট ফুয়েলে রূপান্তর করে। এখানে প্রায় ৮০০ কর্মী কর্মরত রয়েছেন। বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের মধ্যে আমেরিকার অন্যতম বড় এই শোধনাগারে বিস্ফোরণের ফলে তেল সরবরাহে নতুন করে বিঘ্ন ঘটার আশঙ্কা করা হচ্ছে।

Tag :
About Author Information

যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ

Update Time : ১০:২৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬