Dhaka ১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ভ্যানের সংঘর্ষ, নিহত ৫

  • Reporter Name
  • Update Time : ১২:১৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ৬২ Time View

বিদেশ : যুক্তরাষ্ট্রে ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ভ্যানের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। গত শুক্রবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। গতকাল শনিবার বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মিসিসিপি অঙ্গরাজ্যের গ্রামীণ এলাকায় একটি ট্রেন ও ভ্যানের সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। স্টোন কাউন্টির করোনার ওয়েন ফ্লুরি জানান, নিহত পাঁচজনই ভ্যানের যাত্রী ছিলেন। দুর্ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র যাত্রী ২৩ বছর বয়সী এক নারীকে গুরুতর আহত অবস্থায় হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে ট্রেনে থাকা কোনো যাত্রী আহত হননি। রেল কর্তৃপক্ষ জানায়, কানাডিয়ান প্যাসিফিক কেনসাস সিটির একটি মালবাহী ট্রেন লেভেল ক্রসিংয়ে একটি ভ্যানের সঙ্গে ধাক্কা খায়। উইগিনস শহরের কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এটি বিলঙ্ িথেকে প্রায় ৭২ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। স্টোন কাউন্টি শেরিফের কার্যালয় দুর্ঘটনার কারণ তদন্ত করছে বলে জানানো হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন ভ্যানচালক ২৬ বছর বয়সী রায়ান সি. পিটারসন এবং সামনের আসনের যাত্রী ৪৫ বছর বয়সী ক্রিস্টিনা কারভার। এছাড়া কারভারের দুই মেয়ে এমলি চ্যাম্বলি ও সারাবেথ চ্যাম্বলি এবং ২৩ বছর বয়সী ডেমার্কাস পারকিন্স নিহতদের তালিকায় রয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, রেলওয়ে কোম্পানিটি এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

Tag :
About Author Information

যুক্তরাষ্ট্রে ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ভ্যানের সংঘর্ষ, নিহত ৫

Update Time : ১২:১৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬