Dhaka ০৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোরেলগঞ্জে ৪০টি গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষ, হামলায় আহত ১

  • Reporter Name
  • Update Time : ১২:৫৫:১১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ৩৭ Time View

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে বসতবাড়ির জমির বিরোধের জের ধরে ৪০টি গাছ কর্তন করে জমি দখলের অভিযোগ উঠেছে। বাঁধা দেওয়ায় হামলায় মো. সোহাগ হাওলাদার নামের একজন আহত হয়ে মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে বুধবার থানায় অভিযোগ দায়ের হয়েছে।

জানাগেছে, উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের পঞ্চকরণ গ্রামে তাইজুল ইসলাম হাওলাদারের সাথে ফারুক হাওলাদারের জমি নিয়ে দীর্ঘ বছর ধরে বিরোধ চলে আসছে। তারই ধারাবাহিকতায় গত ২৬ মার্চ ওই জমিতে দেখতে গেলে ফারুক হাওলাদারের নেতৃত্বে একটি সংঘবদ্ধদল মো. সোহাগ হাওলাদারকে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
এ বিষয়ে মো. তাজুল হাওলাদার বলেন, বসতবাড়ির ৪ কাটা জমির নিয়ে বিরোধে ফারুক হাওলাদার আমার জমির তাল, চাম্বল সহ প্রায় ৪০ টি গাছ কেটে জোরপূর্বক ঘেরা বেড়া দিয়েছে। বাঁধা দিলে আমার ছেলে মো. সোহাগ হাওলাদারকে ২৬ মার্চ সকালে কুপিয়ে জখম করেছে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে। আসামিরা প্রভাবশালী হাওয়া এলাকায় কেউ মুখ খুলতে সাহস পায়না। আমি সুষ্ঠু তদন্তপূর্বক প্রশাসনের প্রতি ন্যায় বিচার চাই।

এ সর্ম্পকে ফারুক হাওলাদার বলেন, তাইজুল ইসলাম আমার আপন চাচাচো ভাই। বসতবাড়ির জমির বিরোধ ছিলো কিন্তু স্থানীয়ভাবে বসাবসি হওয়ার পরে জমি মেপে বুঝিয়ে দেওয়ার পরে সোহাগ হাওলাদার তাদের গাছগুলো কেটে নিয়েছে। এর পরে আমরা জমিতে ঘেরাবেড়া দিয়েছি। তাদের গাছ আমরা কাটেনি। সোহাগ হাওলাদার হাসপাতালে ভর্তি হয়েছে সঠিক। মিমাংসার জন্য চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে পাঁচগাও ফাঁড়ি পুলিশ পরিদর্শন করেছেন।

Tag :
About Author Information

মোরেলগঞ্জে ৪০টি গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষ, হামলায় আহত ১

Update Time : ১২:৫৫:১১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬