Dhaka ১০:১১ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৬:৩২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ২৫ Time View
মোঃ নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে মরহুম ড. মিয়া আব্বাস উদ্দিনের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ রমজান) বিকেলে মোরেলগঞ্জের রওশন আরা স্মৃতি মহিলা ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও রওশন আরা স্মৃতি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আল- আজাদ।এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সুধীজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বক্তারা মরহুম ড. মিয়া আব্বাস উদ্দিনের কর্মময় জীবন ও সমাজকল্যাণমূলক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, ড. মিয়া আব্বাস উদ্দিন ছিলেন একজন শিক্ষানুরাগী, সমাজসেবক ও জনবান্ধব নেতা। তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত রওশন আরা স্মৃতি মহিলা ডিগ্রি কলেজসহ মোরেলগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আজও এলাকায় শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বক্তারা মরহুম ড. মিয়া আব্বাস উদ্দিনের আদর্শ অনুসরণ করে সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
আলোচনা শেষে মরহুম ড. মিয়া আব্বাস উদ্দিনের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়। অনুষ্ঠানে মরহুমের পরিবারের সদস্যসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
Tag :
About Author Information

মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Update Time : ০৬:৩২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬