Dhaka ১২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোরেলগঞ্জে বাজার মূল্য স্থিতিশীল রাখতে ভ্রাম্যমান আদালত

  • Reporter Name
  • Update Time : ১১:১২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ৪৭ Time View

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা : বাগেরহাটের মোরেলগঞ্জে পবিত্র মাহে রমজানে নিত্যপণ্যের বাজারদর স্থিতিশীল রাখাতে
বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ও কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশে (ক্যাব)
পৌরশহরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।
যৌথ অভিযানের শুরুতে উপস্থিত বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ
সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম ব্যবসায়ীদের বলেন ভোক্তা অধিকার আইন মেনে চলে শান্তি
শৃঙ্খলার সাথে ব্যবসা পরিচালনা করতে হবে। পণ্যে ভেজাল থেকে দুরে থাকবেন। পরিমাপে
কাউকে কম দেয়ার চেষ্টা করবেননা। সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করা যাবেনা।
সিন্ডিকেট তৈরি করা যাবেনা।
ভ্রাম্যমান আদালত পরিচালনা সহকারী কমিশনার ভুমি ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী
কর্মকর্তা অতীশ সরকার। উপস্থিত ছিলেন ক্যাব বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক
অরিন্দম দেবনাথ,সিনিয়র সহ-সভাপতি হেমায়েত হোসেন খোকন, ক্যাব মোরেলগঞ্জ
উপজেলার সভাপতি গনেশ পাল, সাধারণ সম্পাদক বিভূতি ভূষন পোদ্দার। এসময় একজন
মুদি ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয় ।

Tag :
About Author Information

মোরেলগঞ্জে বাজার মূল্য স্থিতিশীল রাখতে ভ্রাম্যমান আদালত

Update Time : ১১:১২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬