Dhaka ০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোরেলগঞ্জে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ১২:২৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ১০৮ Time View
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে দুই দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবুল্লাহ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী ক্ষমতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও জানান, দেশব্যাপী শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে চলতি ২০২৫-২৬ অর্থবছরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মোরেলগঞ্জ উপজেলায় দুই দিনব্যাপী এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
উদ্বোধনের পর উপজেলা নির্বাহী অফিসার মেলায় অংশগ্রহণকারী ১৬টি স্টল ঘুরে দেখেন। এ সময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্ট সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের উৎসাহ প্রদান করেন। বিশেষভাবে দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সারা বিশ্বাসের উদ্ভাবিত “থার্মো কার্বন সলিউশন” প্রজেক্টটি। পরিবেশবান্ধব প্রযুক্তিনির্ভর এই উদ্ভাবনটি উপস্থিত সবার আগ্রহ সৃষ্টি করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম, উপজেলা আইসিটি অফিসার ত্রিদীপ সরকারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মেলায় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও এনজিও সংস্থা অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করছে।
মেলা প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণ, নানা ধরনের বৈজ্ঞানিক মডেল, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এবং প্রাণবন্ত পরিবেশ দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। আয়োজকরা আশা করছেন, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করার পাশাপাশি ভবিষ্যতে উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে সহায়ক ভূমিকা রাখবে।
Tag :
About Author Information

মোরেলগঞ্জে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

Update Time : ১২:২৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬