Dhaka ০৭:৫২ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোরেলগঞ্জে জামায়াতের ছত্রছায়ায় বিএনপি নেতা কর্মীদের হয়রানির অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ১২:৪১:০৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ৩৭ Time View

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে জামায়াতে ইসলামীর কাঁধে ভর করে আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকায় পূর্বের ন্যায় অরাজকতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতৃবৃন্দ। রবিবার(২৯ মার্চ) বেলা ২টার দিকে মোরেলগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এমন অভিযোগ তুলেছেন তেলিগাতী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুলও সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে ওই অভিযোগের সাথে সহমত পোষন করে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে এ বিষয়ে সতর্ক হবার আহ্বান জানিয়েছেন।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তেলিগাতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খান বদিউজ্জামান। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে এখানে জামায়াতে ইসলামী থেকে এমপি নির্বাচিত হওয়ায় তেলিগাতী ইউনিয়নে জামায়াত নেতা কর্মীদের কাঁধে ভর করে ও তাদের ছত্রছায়ায় আত্মগোপনে থাকা ফ্যাসিষ্ট আওয়ামী দোষররা প্রকাশ্যে আসতে শুরু করেছে। নতুন করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে। বিগত আওয়ামী লীগের আমলে এলকার চিহ্নিত অপরাধী ও একাধিক মামলার আসামীরা  প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এদের বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিবাদ করতে গেলে বাধা হয়ে সামনে আসছে জামায়াতের নেতা কর্মীরা।

গত ২৪ মার্চ কালুরহাট মাজার দরবার শরীফে কোন হামলা বা মারপিঠের ঘটনা ঘটেনি অথছ স্থানীয় কথিপয় জামায়াতের ছত্রছায়ায় থাকা আওয়ামী দোষর শ্রমিকলীগ নেতা মাসুদ শেখ বাদী হয়ে ইউনিয়ন বিএনপির সেক্রেটারীর ছেলে শুভ খান, বিএনপি কর্মী মহিবুল্লাহ খান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলামিন শেখ সহ ৪ জনের বিরুদ্ধে একটি হয়রানি মূলক মিথ্যা মামলা দায়ের করেছে বলেও বিএনপির নেতৃবৃন্দ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তেলিগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি খান রফিকুল ইসলাম, ওয়ার্ড সভাপতি আব্দুল জলিল মোল্লা, জাহাঙ্গীর শেখ, সেক্রেটারী মো. মিজানুর হাওলাদার, পলাশ শিকদারসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

মোরেলগঞ্জে জামায়াতের ছত্রছায়ায় বিএনপি নেতা কর্মীদের হয়রানির অভিযোগ

Update Time : ১২:৪১:০৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬