Dhaka ০৭:৫২ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোরেলগঞ্জে  গোপাল চাঁদ সাধু ঠাকুরের ১০৪ তম বারুনী স্নানউৎসব ও মতুয়া মেলায় লাখো ভক্তের সমাগম 

  • Reporter Name
  • Update Time : ০১:৩৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ৪৭ Time View
মোঃনাজমুল মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি: পূর্নব্রক্ষ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫ তম শুভ আবির্ভাব উৎসবকে ঘিরে বাগেরহাটের মোরেলগঞ্জে শ্রীধাম লক্ষীখালী গোপাল চাঁদ সাধু ঠাকুরের ১০৪ তম বারুনী স্নানউৎসব ও মতুয়া মেলায় লাখো ভক্তের সমাগম হরিনামে মুখরিত গোপালচাঁদ ধাম। এ মেলার বারুনি স্নানোৎসব অতিথি অনুযায়ী সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত স্নানোৎসব থাকবে।
রাত থেকেই সনাতন ধর্মাবলম্বীদের মতুয়া সম্প্রদায়ের হাজার হাজার নারী পুরুষ মতুয়া ভক্তরা এ মেলায় অংশ গ্রহন করেন। মূলত এ ধামে মতুয়া ভক্তরা ইহজাগতিক পাপ মোচন ও পরামার্থিক কল্যাণ লাভের জন্য কামনা সাগরে পূর্ন স্নানের মধ্যে দিয়ে মেলার মাঠ এখন লাখো ভক্তের পদচারনায় মুখরিত। নিশান, ডাঙ্গা ঢোলের বাধ্যযন্ত্রের হরিনামে মাতোয়ারা ভক্তরা।
এবারে বারুণী স্নান উৎসবে বাংলাদেশ মতুয়া মহাসংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন বলে শ্রীধাম লীখালীর গদীনাশিন সেবাইত বাংলাদেশ মতুয়া মহা সঙ্ঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাগর সাধু ঠাকুর জানিয়েছেন।
পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিগুরু চাঁদ ঠাকুরের ২১৫ তম শুভ জয়ন্তি জন্ম স্মরণে বাংলা ১৩২৮ সাল থেকে মোরেলগঞ্জ উপজেলার প্রত্যন্ত জিউধরা ইউনিয়নের লক্ষীখলী গ্রামে তার ভক্ত শ্রী শ্রী গোপাল চাঁদ সাধু ঠাকুরের লীলাধামে প্রতিবছর এই দিনে মতুয়া ভক্তদের মিলন মেলা বসে। যা এখন ‘গোপাল সাধুর’ মতুয়া মেলাও নামে পরিচিত।
লক্ষীখালী ধামের বর্তমান গদিনাশিন বাংলাদেশ মতুয়া মহা সংঘের সাধারণ সম্পাদক সাগর সাধু ঠাকুর বলেন, দেশের অভ্যন্তরিন তালিকাভুক্ত ৪ শতাধিক দল এবং পার্শ্ববর্তী দেশ ভারত, শ্রীলংকা, নেপাল, ভুটান সহ লাধিক ভক্ত ইহজাগতিক পাপ মোচন ও পরামার্থিক কল্যাণ লাভের জন্য স্নানে আজ অংশ নিয়েছেন। ওড়াকান্দির মেলার ১৫দিন পরে ঠাকুরের দোয়ালীয়া বাড়ি গোপাল চাঁদের লীলা নিকেতন মোরেলগঞ্জের লক্ষীখালীতে প্রতিবছর এই দিনে অনুষ্ঠিত হয় বারুণী স্নান ও মহামেলা। এ দিকে তিথি অনুযায়ী ১ দিনের স্নান উৎসব হলেও মূলত মতুয়াদের মেলা থাকে ৩ দিন। এ মেলাকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের পূজারি বিভিন্ন সাজ সজ্জা প্রসাধনির দোকান বসেছে মেলা মাঠে।
এ সর্ম্পকে মোরেলগঞ্জ থানা ওসি মো. মাহমুদুর রহমান বলেন, গোপালচাঁদ মেলায় সমবেত ভক্ত দর্শনার্থীদের নিরাপত্তার জন্য সকল প্রকার প্রস্তুতি রাখা হয়েছে। ইতোমধ্যে জেলা পুলিশ সুপার মো. হাসান চৌধুরি পরিদর্শন করেছেন এবং ১১২ জন পুলিশ অফিসারসহ সঙ্গীয় ফোর্স সার্বক্ষনিক মাঠে অবস্থান করছেন।
এ ব্যপারে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ বলেন, এ অঞ্চলে ঐতিহ্য লক্ষীখালীর গোপাল চাঁদ স্নান উৎসবকে ঘিরে প্রশাসনের থেকে আগত ভক্তদের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। পুলিশ প্রশাসনের মোবাইল টিম, স্বেচ্ছাসেবক, আনসার, পুলিশের টিম এবং একজন ম্যাজিষ্ট্রেট সার্বক্ষনিক রয়েছেন। তিনি নিজেও দুবার পরিদর্শন করে সার্বক্ষনিক খোঁজ খবর নিচ্ছেন। আজ বিকেলে জেলা প্রশাসক, অতিরিক্ত বিভাগীয় কমিশনারসহ প্রশাসনিক কর্মকর্তাদের একটি টিম লক্ষীখালীতে যাবেন বলে এ কর্মকর্তা জানিয়েছেন।
Tag :
About Author Information

মোরেলগঞ্জে  গোপাল চাঁদ সাধু ঠাকুরের ১০৪ তম বারুনী স্নানউৎসব ও মতুয়া মেলায় লাখো ভক্তের সমাগম 

Update Time : ০১:৩৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬