Dhaka ০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা

  • Reporter Name
  • Update Time : ১২:২৪:১৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ৫০ Time View
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে অবৈধভাবে তেল নামিয়ে বিক্রির অভিযোগে এক যুবককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৫ এপ্রিল) বিকেলে মোরেলগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ধানসাগর ইউনিয়নের হানিফ তালুকদার (৩৫)কে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, খুলনা থেকে মোরেলগঞ্জে আসা একটি অ্যাম্বুলেন্স থেকে তেল নামিয়ে স্থানীয় এক মোটরসাইকেল চালকের কাছে বিক্রি করার সময় হাতেনাতে ধরা পড়েন হানিফ তালুকদার। এ সময় তার বিরুদ্ধে পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ৪ ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।
পরে একই আইনের ২০ ধারায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেন আদালত।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থবিরোধী ও অবৈধ কর্মকাণ্ড রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Tag :
About Author Information

মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা

Update Time : ১২:২৪:১৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬