Dhaka ০৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মে থেকে ২৫ কোটি গাছ লাগাবে সরকার

  • Reporter Name
  • Update Time : ১০:০৪:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ৫২ Time View

সারা দেশে আগামী মে মাস থেকে ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করতে যাচ্ছে সরকার।

আজ বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের সামনে এ কথা বলেন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

তিনি বলেন, ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে আগামী মে মাস থেকে সারাদেশে একযোগে গাছের চারা লাগানো শুরু হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পরিবেশ ও জলবায়ু রক্ষায় সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা ও তা বাস্তবায়নের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

সরকারের অগ্রাধিকারের কথা উল্লেখ করে আব্দুল আউয়াল মিন্টু বলেন, তৈরি পোশাক খাতের পরপরই কার্বন ট্রেডিংকে সরকার সর্বাধিক গুরুত্ব দিতে চায়। এ ছাড়া বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে হরমুজ প্রণালি বন্ধের ফলে জ্বালানি সংকটের যে শঙ্কা তৈরি হয়েছে, সে বিষয়েও সরকার ওয়াকিবহাল রয়েছে বলে জানান মন্ত্রী।

তৈরি পোশাক খাতের (গারমেন্টস সেক্টর) পরপরই এখন ‘কার্বন ট্রেডিং’ বা কার্বন বাণিজ্য খাতকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়।

Tag :
About Author Information

মে থেকে ২৫ কোটি গাছ লাগাবে সরকার

Update Time : ১০:০৪:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬