Dhaka ০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা আব্বাসকে নিয়ে ‘মানহানিকর বক্তব্য’, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন

  • Reporter Name
  • Update Time : ১০:০৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ৪২ Time View

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে নিয়ে মানহানিকর বক্তব্য ও অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।

রোববার (৮ মার্চ) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে রাজধানীর রমনা থানা বিএনপির সভাপতি মো. আশরাফুল ইসলাম এ আবেদন করেন। বাদীপক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতে মামলার আবেদন জমা দেওয়া হয়েছে এবং বেলা ১১টার দিকে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মামলার আবেদনে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলা কলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে মির্জা আব্বাসের কাছে বিপুল ভোটে পরাজিত হন নাসীরুদ্দীন পাটওয়ারী। এরপর থেকেই বিভিন্ন সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন গণমাধ্যমে মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন বলে অভিযোগ করা হয়।

বাদীর অভিযোগ অনুযায়ী, সর্বশেষ বুধবার (৫ মার্চ) ফেসবুকে নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি বক্তব্য বিভিন্ন অনলাইন গণমাধ্যমে প্রকাশিত হয়। সেখানে মির্জা আব্বাসকে নিয়ে ‘বাংলাদেশ ক্রিমিনাল র‍্যাংকিংয়ে নাম্বার ওয়ান গডফাদার’ বলে মন্তব্য করা হয়েছে বলে দাবি করা হয়।

আবেদনে আরও বলা হয়েছে, এ ধরনের বক্তব্য ফেসবুক ও ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় মির্জা আব্বাসের সম্মানহানি হয়েছে। বিষয়টি দেখে বাদী ও মির্জা আব্বাস বিস্মিত হয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে।

বাদীর দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে একের পর এক মিথ্যা ও বানোয়াট বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে মির্জা আব্বাসের সুনাম ও রাজনৈতিক ক্যারিয়ার ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড শিষ্টাচার ও সভ্যতার পরিপন্থী এবং মানহানিকর বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এদিকে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন বলেও জানা গেছে। মামলার আবেদনে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করা হয়েছে।

Tag :
About Author Information

মির্জা আব্বাসকে নিয়ে ‘মানহানিকর বক্তব্য’, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন

Update Time : ১০:০৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬