মাসিক বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। তাদের অবরোধের কারণে সড়কে যান চলাচল ব্যহত হয়। পরে পুলিশ শ্রমিকদের সরিয়ে দিলে আবারও স্বাভাাবক হয় চলাচল। গতকাল বৃহস্পতিবার সকালে সড়ক অবরোধ করেন তারা। মিরপুর মডেল থানার ওসি মো. হাফিজ জানান, সকাল সাড়ে ৯টার দিকে বেশ কয়েকটি গার্মেন্টস শ্রমিকরা মিরপুর-১০ নম্বর গোলচত্বর সড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। পুলিশের মিরপুর ট্রাফিক বিভাগ সকাল ১০টায় ফেসবুক পেজে সড়ক অবরোধের কথা জানায়। পরে আবার বেলা ১২টায় জানানো হয় যে, যান চলাচল স্বাভাবিক হয়েছে।