Dhaka ০৭:৪১ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে গুলি ছুঁড়ে ২২ লাখ টাকা ছিনতাই

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ১৮৭ Time View

রাজধানীর ব্যস্ত জনপদ মিরপুরে দিনের বেলায় জনসম্মুখে গুলি ছুঁড়ে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছ থেকে ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে মিরপুর স্টেডিয়ামের পাশে আব্দুল বাতেন সড়কে এই ঘটনা ঘটে। ছিনতাইকারীদের গুলিতে আহত হন ‘মাহমুদ মানি এক্সচেঞ্জ’-এর মালিক মো. মাহমুদুল ইসলাম (৫৫)। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মাহমুদুল ইসলাম প্রতিদিনের মতোই বাসা থেকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে নিজের অফিসে যাচ্ছিলেন। তিনি মিরপুর ৬ নম্বর সেকশনের ৪ নম্বর লেনে পরিবারসহ বসবাস করেন। সকাল ১০টার দিকে স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি স্থানে পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা ছয়জন মুখোশধারী দুর্বৃত্ত তার পথ রোধ করে।

ব্যবসায়ী মাহমুদুল জানান, ছিনতাইকারীরা তার কাছে টাকা দাবি করে। তিনি রাজি না হলে কোমরের বাঁ পাশে গুলি করে তার ব্যাগে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নেয়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নিকটবর্তী একটি হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজ্জাদ রুম্মন সাংবাদিকদের জানান, “দুর্বৃত্তদের গুলিতে এক ব্যবসায়ী আহত হয়েছেন—এমন খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে পুলিশের একাধিক দল তদন্তে কাজ করছে। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।”

তিনি আরও জানান, ছিনতাইকারীদের মধ্যে একজনকে ভিডিও ফুটেজে মাস্ক ও ক্যাপ পরিহিত অবস্থায় গুলি ছুঁড়তে দেখা গেছে। ভিডিওতে দেখা গেছে, ছয়জন দুর্বৃত্ত দুটি মোটরসাইকেলে চড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

মাহমুদুল ইসলামের পরিবারের দাবি, দুর্বৃত্তরা গুলি চালিয়ে তার কাছ থেকে ২২ লাখ টাকা ছিনিয়ে নেয়। এমন একটি ঘটনায় দিনের বেলায় একটি জনবহুল এলাকায় প্রকাশ্যে অস্ত্রের ব্যবহার এবং বিপুল অঙ্কের টাকা ছিনতাই রাজধানীর নিরাপত্তা ব্যবস্থাকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।

ব্যবসায়ী মহলে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। বিশেষ করে যারা নগদ অর্থ বহন করেন—তাদের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ।

পুলিশ ও র‍্যাবসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, সিসিটিভি ফুটেজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

Tag :
About Author Information

মিরপুরে গুলি ছুঁড়ে ২২ লাখ টাকা ছিনতাই

Update Time : ০৮:৩৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫