Dhaka ১০:২১ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মিটফোর্ডে সোহাগ হত্যায় তিন আসামির অপরাধ স্বীকার

  • Reporter Name
  • Update Time : ১২:৫৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • ১৬২ Time View

পুরান ঢাকার মিটফোর্ডে ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যা মামলায় তিন আসামি দোষ স্বীকার করেছেন। গত বৃহস্পতিবার ঢাকার পৃথক তিনটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেন। এর পর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগে তিন আসামিকে বিভিন্ন মেয়াদের রিমান্ড শেষে আদালতে হাজির করে পুলিশ। তারা হলেন- টিটন গাজী, মো. আলমগীর ও মনির ওরফে লম্বা মনির। এর পর তারা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। এটা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম, মোহাম্মদ এহসানুল ইসলাম ও আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেন। ওসি মো. মনিরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন। গত ১২ জুলাই টিটন গাজীর পাঁচ দিন ও ১৩ জুলাই আলমগীর ও মনিরের চার দিনের রিমান্ডের আদেশ দেন ঢাকার ম্যাজিস্ট্রেট আদালত। ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের সামনে ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে একদল লোক লাল চাঁদকে পাথর মেরে ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পরদিন নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম ১৯ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়। একই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ বাদী হয়ে আরেকটি অস্ত্র মামলা করে। এ নিয়ে হত্যাকাণ্ডে জড়িত ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

Tag :
About Author Information

মিটফোর্ডে সোহাগ হত্যায় তিন আসামির অপরাধ স্বীকার

Update Time : ১২:৫৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫