Dhaka ০২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ ভ্রু কুঁচকে দিচ্ছে’ ইরানের পরমাণু কার্যক্রম

  • Reporter Name
  • Update Time : ০১:০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
  • ৩০৪ Time View

বিদেশ : তেহরানের পরমাণু সমৃদ্ধকরণ প্রকল্প এবং সেটি দেখতে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের পর্যাপ্ত সুযোগ না দেওয়ায় দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে সন্দেহ তৈরি হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি। তাঁর মতে, পরমাণু বোমা তৈরির জন্য সমৃদ্ধ ইউরেনিয়াম পাওয়া থেকে ‘কয়েক মাস নয়, কয়েক সপ্তাহ’ দূরে আছে ইরান। তিনি বলেন, ‘তবে এর মানে এই নয়, ইরানের সেই সময়ের মধ্যে পারমাণবিক অস্ত্র হয়ে যাবে বা থাকবে।’গ্রোসি বলেন, অস্ত্র তৈরির মতো পর্যায়ের কাছাকাছি স্তরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারার সক্ষমতা আশঙ্কার কারণ হলেও কেউ সরাসরি এই সিদ্ধান্তে পৌঁছতে পারেন না যে ইরানের এখন একটি পারমাণবিক অস্ত্র রয়েছে। কারণ একটি কার্যকরী পরমাণু অস্ত্রের জন্য অন্য অনেক কিছুর প্রয়োজন হয় বলে জানান আইএইএ প্রধান। অন্যদিকে ইরানের দাবি, তাদের পরমাণু কর্মসূচির উদ্দেশ্য জনগণের কল্যাণ করা। গ্রোসি বলেন, ইরানের পরমাণু কর্মসূচির ওপর নজর রাখতে যতটা সুযোগ পাওয়ার কথা, আইএইএ ততটা পাচ্ছে না। সে কারণে দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে আরো সন্দেহ তৈরি হচ্ছে বলে মনে করেন তিনি। তিনি বলেন, ‘আমি আমার ইরানি সমকক্ষকে সবসময় বলি….এমন কার্যক্রম ভ্রæ কুঁচকে দেয়।’ আইএইএ প্রধান বলেন, সব কিছু এক করলে অবশ্যই আপনার মনে অনেক প্রশ্ন জাগবে। এ ছাড়া ইরান ও ইসরায়েলের মধ্যে সা¤প্রতিক উত্তেজনার সময় পরমাণু প্রকল্পে হামলার যে বিষয়টি আলোচনায় এসেছে তার নিন্দা জানিয়েছেন গ্রোসি। তিনি বলেন, পরমাণু প্রকল্পে হামলার কথা ভাবাই যাবে না। সেই সঙ্গে ইরানের সঙ্গে তাঁর সংস্থার আলোচনার ওপর জোর দিয়েছেন গ্রোসি এবং এ বিষয়ে ইরানের সহায়তা কামনা করেছেন।

Tag :
About Author Information

‘ ভ্রু কুঁচকে দিচ্ছে’ ইরানের পরমাণু কার্যক্রম

Update Time : ০১:০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪