Dhaka ০১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভেনেজুয়েলায় মুক্তি পেলেন আরও ১৭ রাজনৈতিক বন্দি

  • Reporter Name
  • Update Time : ১২:৪২:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৩ Time View

বিদেশ : ভেনেজুয়েলার কর্তৃপক্ষ আরও ১৭ রাজনৈতিক বন্দিকে মুক্তি দিয়েছে বলে জানিয়েছে সরকারবিরোধী আন্দোলনকারী গোষ্ঠী ভেন্তে ভেনেজুয়েলা। গতকাল শনিবার এ বন্দিদের ছাড়া হয় বলে এঙ্ েজানিয়েছে তারা। রাজনৈতিক বন্দিদের মুক্তির খবর নিশ্চিত করেছে বেসরকারি সংস্থা ক্লিপভে-ও। মুক্তদের মধ্যে ৭ জন নারী আছে বলেও জানিয়েছে তারা। এ বন্দিদের মধ্যে সুপরিচিত কেউ আছে কিনা তা জানা যায়নি। ক’দিন আগেই ভেনেজুয়েলার এক রাজনৈতিক নেতাকে কারাগার থেকে ছেড়ে দেওয়ার কয়েক ঘণ্টা পরই তাকে ফের তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। হুয়ান পাবলো গুয়ানিপা নামের ওই রাজনীতিককে ‘গৃহবন্দি’ রাখতে পরে আবেদনও জানায় ভেনেজুয়েলার কর্তৃপক্ষ। কয়েক মাসের চরম উত্তেজনার পর জানুয়ারির প্রথম দিকে কারাকাসে সামরিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় মার্কিন বাহিনী। এর ফলে ভেনেজুয়েলায় বড় ধরনের পরিবর্তন শুরু হয়; মাদুরোর মিত্র ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন এবং রাজনৈতিক বন্দিদের মুক্তি ও তেল আইন সংস্কারের মতো পদক্ষেপ নেন। তারই অংশ হিসেবে এ বন্দিদের ছেড়ে দেওয়া হচ্ছে। তবে এই মুক্তি প্রক্রিয়া বেশ ধীরগতিতে হচ্ছে বলে বিরোধীরা শুরু থেকেই অভিযোগ করে আসছেন।

Tag :
About Author Information

বাগেরহাটে গণতন্ত্রে সাংবাদিকের ভূমিকা শির্ষক কর্মশালায় মানবাধিকার সুরক্ষা ও গণমাধ্যমের দায়িত্ব, নেটওয়ার্কিং জোরদারের আহ্বান

ভেনেজুয়েলায় মুক্তি পেলেন আরও ১৭ রাজনৈতিক বন্দি

Update Time : ১২:৪২:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬