Dhaka ১১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভেনেজুয়েলায় মাদুরোর ক্ষমতাচ্যুতির পর প্রথম ইউরোপীয় ফ্লাইট অবতরণ

  • Reporter Name
  • Update Time : ০৯:৪০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩০ Time View

বিদেশ : যুক্তরাষ্ট্রের অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবারের মতো ভেনেজুয়েলায় অবতরণ করেছে ইউরোপের একটি বাণিজ্যিক ফ্লাইট। ফ্লাইট ট্র্যাকিং মনিটরের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার দেশটিতে স্পেনের বিমান সংস্থা এয়ার ইউরোপার একটি বিমান নামে। গত নভেম্বরের শেষ দিকে সম্ভাব্য সামরিক তৎপরতার সতর্কবার্তা দেয় যুক্তরাষ্ট্র। এরপর একাধিক আন্তর্জাতিক এয়ারলাইন ভেনেজুয়েলায় ফ্লাইট বন্ধ করে দেয়। এমনি প্রেক্ষাপটে ৩ জানুয়ারি আকস্মিক হামলা চালায় যুক্তরাষ্ট্র। কারাকাস থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়। বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারটি স্থানীয় সময় রাত ৯টায় রাজধানী কারাকাসের সেবা প্রদানকারী সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে। মার্কিন বাহিনী ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে মাদুরোকে আটক করার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলেন। গত মাসের শেষ দিকে ট্রাম্প দেশটিতে পুনরায় ফ্লাইট চালুর আহ্বান জানান। স্পেনের বিমান সংস্থা ইবেরিয়া নিরাপত্তা নিশ্চয়তা যাচাই করছে। এরপরই ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দেবে বলে স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে। পর্তুগালের ট্যাপ এয়ার পর্তুগাল জানিয়েছে, তারা ফ্লাইট পুনরায় চালু করবে। কলম্বিয়ার অ্যাভিয়াঙ্কা ও পানামার কোপা এয়ারলাইন্স ইতোমধ্যে কার্যক্রম পুনরায় শুরু করেছে। মার্কিন ফ্লাইট পুনরায় চালু করতে ট্রাম্প প্রশাসন ২০১৯ সালে জারি করা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

Tag :
About Author Information

ভেনেজুয়েলায় মাদুরোর ক্ষমতাচ্যুতির পর প্রথম ইউরোপীয় ফ্লাইট অবতরণ

Update Time : ০৯:৪০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬