Dhaka ১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারি বৃষ্টিতে নিউজিল্যান্ডে বন্যা, জরুরি অবস্থা জারি

  • Reporter Name
  • Update Time : ১২:২৫:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪ Time View

বিদেশ : নিউজিল্যান্ডে আকস্মিক বন্যা ও ভয়াবহ ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে দেশটির বিস্তীর্ণ এলাকা। বন্যায় একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্ষতিগ্রস্ত এলাকায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। কর্তৃপক্ষ জানিয়েছে, মহাসড়কে বন্যার পানিতে তলিয়ে যাওয়া একটি গাড়ি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। অতিবৃষ্টির ফলে উত্তর দ্বীপের ওতোরোহাঙ্গা জেলায় আকস্মিক বন্যায় ব্যাপক ভূমিধস, বিদ্যুৎ বিভ্রাট এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় মেয়র রডনি ডাউ এই পরিস্থিতিকে একটি ‘আবহাওয়া বোমা’র সঙ্গে তুলনা করেছেন। গত শুক্রবার মাত্র এক ঘণ্টার ব্যবধানে ওতোরোহাঙ্গায় প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পানির প্রবল চাপে শহরের ড্রেনেজ ও পাম্পিং ব্যবস্থা অকেজো হয়ে পড়ে। প্রায় ৮০ জন বাসিন্দাকে ঘরবাড়ি থেকে সরিয়ে স্থানীয় একটি গির্জায় আশ্রয় দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, রাস্তাঘাট ধসে পড়েছে এবং অসংখ্য সেতু ধ্বংসাবশেষে আটকে আছে। দেশটির আবহাওয়া সংস্থা ‘মেটসার্ভিস’ জানিয়েছে, দুর্যোগ এখনই কাটছে না। গতকাল রোববার থেকে রাজধানী ওয়েলিংটনসহ বিভিন্ন এলাকায় ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং সমুদ্রে সাত মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। আক্রান্ত এলাকাগুলোতে উদ্ধারকাজ ও ত্রাণ তৎপরতা জোরদার করা হয়েছে। বাসিন্দাদের ঘর থেকে বের না হতে এবং বন্যার পানি এড়িয়ে চলতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে। সূত্র : রয়টার্স

Tag :
About Author Information

ভারি বৃষ্টিতে নিউজিল্যান্ডে বন্যা, জরুরি অবস্থা জারি

Update Time : ১২:২৫:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬