Dhaka ০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত থেকে পাইপলাইনে দেশে এলো ৫ হাজার টন ডিজেল

  • Reporter Name
  • Update Time : ১১:৪৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • ৩১ Time View

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে এসে পৌঁছেছে। 

আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিপোর সহকারী ইনচার্জ মো. জীবন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এই চালানটি পৌঁছানোর পর শুক্রবার সকাল ৮টার দিকে তা পদ্মা, মেঘনা ও যমুনা ডিপোতে স্থানান্তর করা হয়। বিপিসি সূত্রে জানা গেছে, নুমালিগড় রিফাইনারি থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে এই ডিজেল পার্বতীপুর পৌঁছাতে সময় লেগেছে মোট ৬০ ঘণ্টা।

এর আগে গত ১১ মার্চ সমপরিমাণ ডিজেলের একটি চালান পাইপলাইনে এসেছিল।

ডিপোর সহকারী ইনচার্জ জীবন জানান, ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনে সরাসরি দিনাজপুরের পাবর্তীপুরের রেলহেড ডিপোতে ডিজেল পৌঁছাতে সময় লেগেছে ৬০ ঘণ্টা। বৃহস্পতিবার দিবাগত রাতে পাইপলাইনে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল এসে পৌঁছেছে। ডিজেল পদ্মা, মেঘনা ও যমুনা ডিপোতে শুক্রবার সকাল ৮টার সময় ডিপো করা হয়েছে।

চুক্তি অনুসারে ২০২৬ সালে মোট এক লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করতে পারবে বাংলাদেশ। সেই অনুযায়ী ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বিপিসি।

Tag :
About Author Information

ভারত থেকে পাইপলাইনে দেশে এলো ৫ হাজার টন ডিজেল

Update Time : ১১:৪৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬