Dhaka ০১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

  • Reporter Name
  • Update Time : ০২:০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • ২৮৬ Time View

বিদেশ : ভারতের গুজরাটে একটি হেলিকপ্টার বিধ্বস্থ হয়ে তিনজন নিহত হযেেছন। আগুনে পুড়ে যাওয়ার পর হেলিকপ্টারটিতে থাকা তিন ক্রু সদস্য দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। রোববার এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, ‘এএলএইচ ধ্রুব মডেলের হেলিকপ্টারটি একটি খোলা মাঠে বিধ্বস্ত হয়। এতে আগুন ধরে যায় বলে ফুটেজে দেখা গেছে। কী কারণে এটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি, তবে তদন্ত শুরু হয়েছে। সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটি বিধ্বস্থ হওয়ার সময় একটি রুটিন ফ্লাইটে ছিল। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহতও হন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে গত সেপ্টেম্বরে পোরবন্দরের কাছে আরব সাগরে আরেকটি ভারতীয় হেলিকপ্টার পড়ে যাওয়ার পর তিন ক্রু সদস্য নিখোঁজ হন। পরে দুই জনের লাশ উদ্ধার করা হলেও অভিযানের কমান্ডার পাইলট রাকেশ কুমার রানার খোঁজে তল্লাশি চলছে। পোরবন্দর উপকূল থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল দূরে মোটর ট্যাংকারে আহত এক ব্যক্তিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করার সময় হেলিকপ্টারটি বিধ্বস্থ হয়েছিল।

Tag :
About Author Information

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

Update Time : ০২:০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫