Dhaka ০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের ছত্রিশগড়ে তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১, আহত ২২

  • Reporter Name
  • Update Time : ০২:২৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ৩২ Time View

ভারতের ছত্রিশগড় রাজ্যের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বয়লার বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২২ জন। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে শক্তি জেলার সিংহিতারাই গ্রামে অবস্থিত বেদান্ত লিমিটেডের বিদ্যুৎকেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দ্য ইকোনমিক টাইমস।

প্রাথমিক তথ্য অনুযায়ী, কেন্দ্রটির একটি বয়লার টিউবে বিস্ফোরণ ঘটলে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই চারজন শ্রমিক মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজনের মৃত্যু হয় বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার প্রফুল্ল ঠাকুর। বিস্ফোরণের পরপরই স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

পুলিশের আশঙ্কা, বয়লার কক্ষের ভেতরে এখনও কয়েকজন শ্রমিক আটকে থাকতে পারেন। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনাটিকে ‘অত্যন্ত মর্মান্তিক’ উল্লেখ করে ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই বলেন, “নিহতদের পরিবারের পাশে সরকার রয়েছে। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তবে বিদ্যুৎকেন্দ্রটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বয়লার ইউনিটটি তাদের সরাসরি নিয়ন্ত্রণে ছিল না। এক বিবৃতিতে বেদান্ত লিমিটেড জানায়, ইউনিটটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল সাব-কন্ট্রাক্টর এনটিপিসি জিই পাওয়ার সার্ভিসেস লিমিটেডের কর্মীরা। তারা বলেছে, “এটি একটি দুঃখজনক ঘটনা। আমরা আহতদের সর্বোচ্চ চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে কাজ করছি এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করছি।”

বিশ্লেষকদের মতে, শিল্পকারখানায় নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে অনুসরণ না করলে এমন বড় দুর্ঘটনার ঝুঁকি থেকেই যায়। বিশেষ করে তাপবিদ্যুৎ কেন্দ্রের মতো উচ্চ তাপমাত্রার স্থাপনায় নিয়মিত তদারকি ও রক্ষণাবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Tag :
About Author Information

ভারতের ছত্রিশগড়ে তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১, আহত ২২

Update Time : ০২:২৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬