Dhaka ১০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভক্তদের সুখবর দিলেন প্রকাশ রাজ

  • Reporter Name
  • Update Time : ০৭:০১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৮ Time View

বলিউডের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি ‘দৃশ্যম’। ছবির প্রতিটি পরত আর রহস্য দর্শকদের বুঁদ করে রেখেছে দীর্ঘদিন। তবে তৃতীয় কিস্তি ‘দৃশ্যম ৩’ নিয়ে আলোচনা যেন থামছেই না। এদিকে কিছুদিন ধরেই নানা কারণে খবরের শিরোনামে রয়েছেন প্রকাশ রাজ। সন্দীপ রেড্ডী বাঙ্গার ‘স্পিরিট’ ছবি থেকে সরে দাঁড়ানোর খবরে জলঘোলা কম হয়নি। যদিও সেই জল্পনা উড়িয়ে প্রকাশ জানিয়েছিলেন, ছবিটির কাজই তিনি শুরু করেননি। তবে এবার নিশ্চিত হওয়া গেছে, ‘দৃশ্যম ৩’-এ যুক্ত হয়েছেন তিনি। বিতর্কের আগাম আভাস পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ লিখেছেন, ‘আকর্ষণীয় হিন্দি ফ্র্যাঞ্চাইজি ‘দৃশ্যম ৩’-এর শুটিং শুরু করলাম। দারুণ টিম আর দুর্র্ধষ একটি চরিত্র! আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। তবে হ্যাঁ, আমি কারও পরিবর্তে আসিনি।’ উল্লেখ্য, ‘ধুরন্ধর’ ছবির বিপুল সাফল্যের পর ‘দৃশ্যম ৩’ থেকে অক্ষয়ের সরে দাঁড়ানো নিয়ে ক্ষোভের অন্ত নেই প্রযোজক মঙ্গত পাঠকের। প্রযোজকের দাবি, প্রথমে নির্দিষ্ট পারিশ্রমিকে রাজি হলেও পরে রাতারাতি ২১ কোটি টাকা দাবি করে বসেন অক্ষয়। এমনকি গল্পের প্রয়োজনে পরচুলা পরতে অস্বীকার করার মতো অদ্ভুত সব দাবিও তোলেন তিনি। যেখানে ‘দৃশ্যম ২’-এর শেষ থেকেই নতুন গল্পের শুরু, সেখানে চরিত্রের ধারাবাহিকতা বজায় রাখতে পরচুলা ব্যবহার সম্ভব ছিল না বলে জানান পরিচালক অভিষেক পাঠক।

Tag :
About Author Information

ভক্তদের সুখবর দিলেন প্রকাশ রাজ

Update Time : ০৭:০১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬