Dhaka ০৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভক্তকে নতুন ফোন উপহার সঞ্জু স্যামসন

  • Reporter Name
  • Update Time : ১১:৩৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ১৯ Time View

রাস্তায় হঠাৎ প্রিয় তারকাকে দেখা। সেটাই যে স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে তা ভাবতেও পারেননি কেরালার এক সমর্থক। প্রিয় তারকাকে দেখা এবং ছবি তোলা তো হলোই। সঙ্গে উপহার হিসেবে পেলেন ৪০ হাজার টাকা দামের একটি ফোনও। কেরালার এক সমর্থকের দিনটা এভাবেই স্মরণীয় করে রাখলেন ভারতীয় উইকেটকিপার ব্যাটার সঞ্জু স্যামসন। আইপিএলে ব্যস্ত সময় পার করছেন সঞ্জু স্যামসন। যদিও ব্যাট হাতে তেমন ছন্দে নেই এবার। পরবর্তী ম্যাচের আগে ভোট দিতে নিজের রাজ্যে ফিরেছিলেন সঞ্জু। সেখানেই এই ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কোজিকোড় থেকে কোয়ম্বত্তূরের উদ্দেশে যাচ্ছিলেন সাঞ্জু। বিকেল ৫.১৫ নাগাদ গাড়ি থামিয়ে একটি ফোন ধরেন তিনি। একই সময়ে সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন কেবল টেকনিশিয়ান শবরীশ এবং তার বন্ধু। এমন সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি দেখে উৎসুক দৃষ্টি দেন। হঠাৎ করেই বুঝতে পারেন, গাড়ির ভেতরে খোদ সঞ্জু বসে রয়েছেন! সেই সময় সঞ্জু একটি ভিডিও কলে ছিলেন। দুই সমর্থককে তিনি অপেক্ষা করতে বলেন। ফোন শেষ হওয়ার পর তাদের সঙ্গে কথা বলেন। কেমন আছেন জিজ্ঞাসা করার পাশাপাশি ছবি তুলতেও রাজি হয়ে যান। শবরীশ নিজের ফোন বের করে ছবি তুলতে যান। তবে সেই ফোনের ডিসপ্লের কিছু জায়গা ভাঙা ছিল। সঞ্জু জিজ্ঞাসা করেন ফোনে কী হয়েছে। শবরীশ জানান, ফোনের সফটওয়্যার আপডেটের পর এমনটা হয়েছে। তা শুনে সঞ্জু গাড়ির পেছনের দরজা খুলে শবরীশকে নতুন একটি ফোন উপহার দেন। এমন উপহার পাবেন ভাবতেও পারেননি শবরীশ। তিনি অবাক হয়ে যান। আরও কিছু ক্ষণ কথাবার্তার পর সঞ্জু গন্তব্যের উদ্দেশে রওনা দেন।

Tag :
About Author Information

ভক্তকে নতুন ফোন উপহার সঞ্জু স্যামসন

Update Time : ১১:৩৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬