Dhaka ০২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লিঙ্কেনের মধ্যপ্রাচ্য সফর গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে

  • Reporter Name
  • Update Time : ১১:৫৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
  • ২৯১ Time View

বিদেশ : যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় হামাস ও ইসরায়েলের মধ্যে অধরা যুদ্ধবিরতির লক্ষ্যে গতকাল সোমবার মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এ ছাড়া গাজায় মানবিক সহায়তা কার্যক্রম জোরদারে তার প্রচেষ্টার অংশ হিসেবে আজ সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছেন তিনি। খবর এএফপির। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার মাধ্যমে যে সংঘাতের সৃষ্টি হয় এবং এর পাল্টা প্রতিশোধ নিতে গাজা উপত্যকায় ইসরায়েলে অবিরাম বোমাবর্ষণ ও সামরিক অভিযানে হাজার হাজার ফিলিস্তিনির প্রাণহানির মধ্য দিয়ে সহিংস হয়ে ওঠা মধ্যপ্রাচ্যে এটি অ্যান্টনি ব্লিঙ্কেনের সপ্তম সফর। এবারের এই সফরে এই শীর্ষ মার্কিন ক‚টনীতিকের জর্ডান ও ইসরায়েল সফরের কথা রয়েছে। সৌদি আরব সফরে তিনি সৌদি-ইসরায়েল সম্পর্ক উন্নয়নে দেশটির নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। এ সময় তিনি বেশ কয়েকজন উপসাগরীয় ও ইউরোপীয় দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন। ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের সম্মেলন এবং গালফ কোঅপারেশন কাউন্সিলের বৈঠককে ঘিরে রিয়াদে এখন বেশ কিছু দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অবস্থান করছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন দেশের নেতা ও মন্ত্রীদের সঙ্গে বৈঠকে ব্লিঙ্কেন গাজায় যুদ্ধপরবর্তী পুনর্গঠন কাজ নিয়ে আলোচনা করবেন। আলোচনায় গাজার জন্য একটি তহবিল গঠন ছাড়াও নতুন সরকারের শাসন কাঠামো বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। ইসরায়েলি পণবন্দিদের মুক্তির বিনিময়ে গাজা উপত্যকায় হামলা বন্ধ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে টেলিফোন সংলাপের কয়েক ঘণ্টার মধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছালেন ব্লিঙ্কেন। মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা গত কয়েক মাস ধরে ইসরায়েল ও হামাসকে একটি যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছাতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Tag :
About Author Information

ব্লিঙ্কেনের মধ্যপ্রাচ্য সফর গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে

Update Time : ১১:৫৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪