Dhaka ০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাংক ও সঞ্চয়পত্র ঋণের লক্ষ্যমাত্রা কমল

  • Reporter Name
  • Update Time : ১২:৪৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ২৩০ Time View

ব্যাংক ও সঞ্চয়পত্র থেকে ঋণের লক্ষ্যমাত্রা কমিয়েছে সরকার। বাজেট ঘাটতি মেটাতে এবারে ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ৪ হাজার কোটি এবং সঞ্চয়পত্র থেকে ১২ হাজার ৫০০ কোটি টাকা ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। চলতি অর্থবছরের মূল বাজেটে ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা। অবশ্য সংশোধিত বাজেটে লক্ষ্যমাত্রা কমিয়ে ৯৯ হাজার কোটি টাকা করা হয়েছে। আর মূল বাজেটে সঞ্চয়পত্র থেকে ১৫ হাজার ৪০০ কোটি টাকা ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়। অবশ্য সংশোধিত বাজেটে তা কমিয়ে ১৪ হাজার কোটি টাকায় নামানো হয়। অবশ্য গত দুই অর্থবছর ধরে সঞ্চয়পত্র থেকে সরকার কোনো ঋণ পাচ্ছে না। গত জানুয়ারি পর্যন্ত সঞ্চয়পত্র থেকে সরকার যে পরিমাণ ঋণ পেয়েছে পরিশোধ করতে হয়েছে তার চেয়ে ৭ হাজার ১৩ কোটি টাকা বেশি। আর গত ২১ মে পর্যন্ত ব্যাংক ব্যবস্থা থেকে ৬০ হাজার কোটি টাকার ঋণ নিয়েছে।

Tag :
About Author Information

ব্যাংক ও সঞ্চয়পত্র ঋণের লক্ষ্যমাত্রা কমল

Update Time : ১২:৪৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫