Dhaka ১০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪
  • ২৫২ Time View

অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৃহস্পতিবার রাত ৮টায় অনুষ্ঠিত হবে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বুধবার (৭ আগস্ট) বিকেলে সেনাসদরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, ড. ইউনূস বৃহস্পতিবার দেশে আসবেন। আমি তাকে বিমানবন্দরে রিসিভ করব। আশা করি, বৃহস্পতিবার রাত ৮টায় অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, সংকট কাটিয়ে দেশে আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করব।

ওয়াকার-উজ-জামান বলেন, সেনাবাহিনী সবসময় জনগণের সঙ্গে আছে এবং থাকবে। কেউ গুজবে কান দেবেন না।

এ সময় তিনি ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের কাজের প্রশংসা করেন এবং ছাত্রদের পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ সব ইতিবাচক কাজ অব্যাহত রাখারও অনুরোধ জানান।

Tag :
About Author Information

বৃহস্পতিবার রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ

Update Time : ০৮:৪৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪