Dhaka ০৯:১১ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিএলে কোচের দায়িত্ব পেলেন যারা

  • Reporter Name
  • Update Time : ১১:০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ১৯ Time View

সিলেট পর্ব দিয়ে শুরু হচ্ছে লাল বলের বিসিএল। জাতীয় দলের ক্রিকেটাররা আন্তর্জাতিক সিরিজ, আর বাকিরা দেশের ঘরোয়া এই টুর্নামেন্টে খেলবেন। আগামী ২১ এপ্রিল শুরু হবে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) লঙ্গার ভার্সন ক্রিকেট। ইতমধ্যে কোচিং স্টাফও চূড়ান্ত হয়ে গিয়েছে। যেখানে সেন্ট্রাল জোনের হয়ে প্রধান কোচের দায়িত্ব সামলাবেন মিজানুর রহমান বাবুল, সহকারী সাইফুল ইসলাম। নর্থ জোনের প্রধান কোচ হান্নান সরকার এবং সহকারী নাজমুল ইসলাম। ইস্ট জোনের প্রধান কোচ রাজিন সালেহ এবং সহকারী তালহা জুবায়ের। অন্যদিকে সাউথ জোনের প্রধান কোচ তুষার ইমরান সহকারী ডলার মাহমুদ। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির একজন কর্মকর্তা। প্রথম দুই রাউন্ড হবে জাতীয় দলের ক্রিকেটাররাসহ। তারা মে মাসের ১ তারিখ পর্যন্ত লিগটিতে খেলবেন। এরপর পাকিস্তান সিরিজ শুরু হয়ে যাবে, ফলে বাকি ক্রিকেটারদের এখানে রিপ্লেস করা হবে। টুর্নামেন্টের খেলা শুরু হবে সিলেট পর্ব দিয়ে। এ ছাড়া রাজশাহী, বগুড়া ও ঢাকার মধ্যে হতে পারে। প্রথম দুই রাউন্ডের মধ্যে তিনদিন করে আবার বিরতি রয়েছে। তারপর শেষ রাউন্ড হবে, এর আগে পাঁচদিনের বিরতি। শেষ রাউন্ডটা শুরু হতে পারে মে মাসের ৬-৭ তারিখ।

Tag :
About Author Information

বিসিএলে কোচের দায়িত্ব পেলেন যারা

Update Time : ১১:০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬