Dhaka ১২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ দল থেকে ছিটকে গেলেন নেইমার

  • Reporter Name
  • Update Time : ১১:৩২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ৪৮ Time View

আগামী ২০২৬ ফুটবল বিশ্বকাপের ব্রাজিল দলে নেইমার জুনিয়রের জায়গা পাওয়া এখন প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে। সিএনএন ব্রাজিলের এক প্রতিবেদনে বলা হয়েছে, কোচ কার্লো আনচেলত্তির কৌশলগত পরিকল্পনা এবং ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)-এর অভ্যন্তরীণ অসন্তোষ-এই দুইয়ের সমন্বয়ে জাতীয় দল থেকে কার্যত ছিটকে যাচ্ছেন এই তারকা ফরোয়ার্ড। প্রতিবেদন অনুযায়ী, নেইমারের বর্তমান ফিটনেস ও পারফরম্যান্স সরাসরি মূল্যায়ন করতে সান্তোস ও মিরাসোলের মধ্যকার একটি ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন আনচেলত্তি। কিন্তু সেই ম্যাচে নেইমার খেলেননি, এমনকি স্টেডিয়ামে এসে কোচের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করারও প্রয়োজন মনে করেননি। বিষয়টি সিবিএফ এবং কোচিং স্টাফ উভয়ের কাছেই নেতিবাচকভাবে প্রতিফলিত হয়েছে এবং এটিকে তারা দায়িত্বহীন আচরণ হিসেবে দেখছেন। দীর্ঘদিন ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা নেইমারের শারীরিক অবস্থা নিয়েও সন্তুষ্ট নয় কোচিং স্টাফ। তাদের মতে, আন্তর্জাতিক ফুটবলের উচ্চগতির সঙ্গে মানিয়ে নেওয়ার মতো ফিটনেস এবং স্ট্যামিনা বর্তমানে নেইমারের মধ্যে দেখা যাচ্ছে না। ফলে দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তার ফিটনেস। এছাড়া সাম্প্রতিক সময়ে প্রীতি ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়ার পর নেইমারের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া মন্তব্যও ভালোভাবে নেয়নি সিবিএফ কর্তৃপক্ষ। তাদের ধারণা, নেইমার তার জনপ্রিয়তা ও ভক্তদের সমর্থন ব্যবহার করে কোচিং স্টাফের ওপর চাপ তৈরি করার চেষ্টা করছেন, যা দলীয় শৃঙ্খলার পরিপন্থী। ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষ মনে করছে, নেইমারকে নিজেকে প্রমাণ করার যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছিল। তবে তিনি সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে হাতে রয়েছে মাত্র কয়েকটি ম্যাচ, আর এই স্বল্প সময়ে নিজেকে পুরোপুরি ফিট প্রমাণ করে কোচের আস্থা অর্জন করা নেইমারের জন্য প্রায় অসম্ভব বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে, ব্রাজিলের ইতিহাসের অন্যতম বড় তারকার বিশ্বকাপ স্বপ্ন এবার বাস্তবায়ন না হওয়ার সম্ভাবনাই ক্রমেই জোরালো হয়ে উঠছে।

Tag :
About Author Information

বিশ্বকাপ দল থেকে ছিটকে গেলেন নেইমার

Update Time : ১১:৩২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬