Dhaka ০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিতর্কিত মন্তব্য নিয়ে যা বললেন নোরা

  • Reporter Name
  • Update Time : ১২:১৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ২৭ Time View

নারীবাদ সমাজকে ধ্বংস করে দিয়েছে- নিজের এমন বিতর্কিত মন্তব্যের বিষয়ে এবার খোলামেলা ব্যাখ্যা দিয়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে তিনি জানান, তার বক্তব্যের খণ্ডিত অংশ ভাইরাল হওয়ায় সাধারণ মানুষ মূল বিষয়টি বুঝতে ভুল করেছেন। নোরা বলেন, গত বছর আমি একটি পডকাস্টে নারীবাদ নিয়ে কথা বলেছিলাম। তারপর রিলস ও টিকটকে কিছু ছোট ছোট ক্লিপ বেরিয়ে আসে, আর সেগুলো ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা মূল বিষয়টাই বুঝতে পারেননি। নোরা যোগ করেন, আমি যেটার পক্ষে কথা বলি তা হলো, চরমপন্থা এমন একটা বিষয় যার আমি পুরোপুরি বিরোধী। আমি সিংগেল প্যারেন্টের সন্তান। আমি সেই পরিবারের থেকেও কোনো আর একজন অভিভাবকের অভাব বোধ করিনি। কিন্তু আমি জানি দুজন অভিভাবকের উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ, আমি এই সব বিষয়ের পক্ষে কথা বলেছিলাম। উল্লেখ্য, এর আগে অন্য এক পডকাস্টে নোরা বলেছিলেন, বর্তমান সময়ের প্রচলিত নারীবাদের ধারণায় বিশ্বাস করেন না যা সমাজকে ধ্বংস করছে। সেই মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। মূলত তারই প্রেক্ষিতে নতুন এই পডকাস্টে নিজের অবস্থানের ব্যাখ্যা দিলেন তিনি।

Tag :
About Author Information

বিতর্কিত মন্তব্য নিয়ে যা বললেন নোরা

Update Time : ১২:১৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬