Dhaka ০৫:৩১ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিটিআরসি ভবনে হামলা-ভাঙচুর, কারাগারে ৪৫

  • Reporter Name
  • Update Time : ০১:৩৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • ৫৮ Time View

এনইআইআর চালুর প্রতিবাদে গত ১ জানুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁও এলাকায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ৪৫ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

পুলিশ আসামিদের আদালতে হাজির করলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান শুক্রবার এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মো. শামসুজ্জোহা সরকার আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে আসামিরা ক্ষতিসাধনের কথা স্বীকার করেছেন। তাদের সঠিক নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। ঘটনার সঙ্গে জড়িত প্রত্যক্ষ ও পরোক্ষ মদদদাতাদের শনাক্তে তদন্ত চলছে। পরবর্তী সময়ে রিমান্ডের আবেদন করা হতে পারে। জামিনে মুক্তি পেলে আসামিরা পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে।

শুনানিকালে আসামিপক্ষ জামিন আবেদন করলেও রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত জামিন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দেশে মোবাইল ফোন ব্যবসায়ীদের বিভিন্ন দাবিকে কেন্দ্র করে আগে থেকেই আন্দোলন চলছিল। বিটিআরসির চেয়ারম্যান আন্দোলনকারীদের সঙ্গে একাধিক বৈঠক করলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে গত ১ জানুয়ারি এনইআইআর সিস্টেম আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।

এজাহারে আরও বলা হয়, এনইআইআর চালুর প্রতিবাদে গত ১ জানুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁও এলাকায় বিটিআরসি ভবনের সামনে বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে গ্রেপ্তার ৪৫ জনসহ পলাতক ৯ জন এবং অজ্ঞাতনামা ৫০০ থেকে ৬০০ জন বিক্ষোভকারী ভবনের দেয়াল ও ভেতরে ভাঙচুর চালান। এতে আনুমানিক ২ কোটি টাকার ক্ষতি হয়।

Tag :
About Author Information

বিটিআরসি ভবনে হামলা-ভাঙচুর, কারাগারে ৪৫

Update Time : ০১:৩৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬