Dhaka ১০:২৯ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয় অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন

  • Reporter Name
  • Update Time : ০১:১৬:১০ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • ২৭৭ Time View

বিপিএলে চলমান আসরে দুর্বার রাজশাহীর অধিনায়কত্ব করছিলেন এনামুল হক বিজয়। তবে তার উপর থেকে চাপ কমাতে আসরের বাকি ম্যাচগুলোর জন্য পেসার তাসকিন আহমেদের হাতে নেতৃত্বভার তুলে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তাসকিনকে অধিনায়ক করার বিষয়টি নিশ্চিত দুর্বার রাজশাহী কর্তৃপক্ষ। বিপিএলে বেশ ভালো ফর্মে আছেন এনামুল হক বিজয়। সর্বশেষ খুলনার বিপক্ষে ম্যাচে সেঞ্চুরিও করেছেন তিনি। তবে ফ্র্যাঞ্চাইজিটি চায় বিজয় ব্যাটিংয়ে আরো মনোনিবেশ করুন। এজন্য তাসকিনকে অধিনায়ক করেছে দলটি। এ বিষয়টি নিয়ে ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, ‘ দুর্বার রাজশাহী আপনাদের সবাইকে জানাতে চায় যে, টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে, আমাদের অধিনায়ক এনামুল হক বিজয়কে ব্যাটিংয়ে মনোযোগ দেওয়ার জন্য একটু জায়গা দিতে। এ কারণে আমরা টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর জন্য আমাদের নতুন অধিনায়ক হিসেবে অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদের নাম ঘোষণা করছি।’ দলটি আরো জানায়, ‘টুর্নামেন্টে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৩২৪ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক এনামুল হক বিজয়। গত রোববার খুলনার বিপক্ষে ম্যাচে ৫৭ বলে ১০০ রানের ইনিংস খেলেন তিনি। তবে ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, আবেগাপ্লুত হয়ে পড়েন এনামুল। ফলে ম্যানেজমেন্ট মনে করে অধিনায়কত্বের চাপ ছাড়াই তার কেবল ব্যাটিংয়ে মনোনিবেশ করা উচিত, যা তাকে মানসিকভাবে সতেজ রাখতে এবং প্লে-অফে দলের যোগ্যতা অর্জনের লক্ষ্যে আরও বেশি মনোযোগ দিতে সাহায্য করবে।’ বিজয়কে চাপমুক্ত রাখতে তাসকিনকে অধিনায়ক করেছে দলটি। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে এবারের আসরে অন্যতম সেরা পারফর্মার পেসার তাসকিন আহমেদ। এক ম্যাচেই শিকার করেছিলেন ৭ উইকেট। এই পেসারের অর্জন মনে করিয়ে দিয়ে রাজশাহী জানিয়েছে, ‘আট ম্যাচে ১৮ উইকেট নিয়ে তাসকিন টুর্নামেন্টের আরেক সেরা পারফর্মার – এই বিপিএলে এখন পর্যন্ত যেকোনো বোলারের মধ্যে সর্বোচ্চ। আমরা আন্তরিকভাবে আশা করি যে তাসকিন মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই দলকে এগিয়ে নিতে সক্ষম হবেন যাতে টুর্নামেন্টে আমাদের লক্ষ্য অর্জন করা যায়।’

Tag :
About Author Information

বিজয় অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন

Update Time : ০১:১৬:১০ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫