1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোন দলীয় দাবি নিয়ে এখানে আসিনি। আমরা এসেছি আপনাদের দাবি আদায়ের জন্য। আপনারা ৭০ ভাগ মানুষ গণভোটের রায় দিয়েছিলেন কিন্তু সরকার সেটি বাস্তবায়ন না করে অপমান করেছেন। সেই অপমানের প্রতিশোধ নিতে আমরা এসেছি। তবে জনগণের রায় বাস্তবায়ন করতে বাধ্য হবে, এই বিএনপি’ই করতে বাধ্য হবে৷ তারা পানি খাবে কিন্তু ঘোলা করে খাবে৷

আজ শনিবার সকাল ১০ টায় ১১ দলীয় ঐক্যর ঢাকা রংপুর লংমার্চ উপলক্ষে গাজীপুরের ভোগরা বাইপাসে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য এসব বলেন জামায়াতের আমীর।

জামায়াতের আমীর বলেন, আজকের লংমার্চ সবজায়গা চাঁদাবাজি বন্ধ করতে, আমাদের এই লংমার্চ দুর্নীতিতে ছেয়ে যাওয়া দেশটাকে দুর্নীতিমুক্ত করার দাবিতে, আমাদের এই লংমাস আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে তা থেকে উত্তরণের জন্য, আমাদের এই লংমার্চ নিরবিচ্ছিন্ন বিদ্যুতের জন্য। সরকারকে আমরা বলছি, আজ আমরা ৮ দফা দাবি নিয়ে নেমেছি। জনগণের প্রয়োজনে এই ৮ দফা যেকোনো সময় ১ দফায় পরিনত হতে পারে৷

পথসভায় গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মুহা. জামাল উদদীনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মওলানা মামনুন হক, এলডিপির সভাপতি কর্ণেল অলী আহমেদ, আমার বাংলাদেশ পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জুসহ ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd