Dhaka ০৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি কোটা আন্দোলনকারীদের উস্কানি দিচ্ছে: কাদের

  • Reporter Name
  • Update Time : ০১:০১:১৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
  • ২৬১ Time View

কোটাবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে বিএনপি নেতারা বক্তৃতা-বিবৃতির মাধ্যমে উস্কানি দিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (১৪ জুলাই) এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

বিবৃতিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, কোটার বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। এখানে সরকারের কিছু করার নেই। তাই কারো উস্কানিতে পড়ে সরকারবিরোধী বক্তব্য না দিয়ে, জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি পরিহার করে শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাওয়ার জন্য তাদের প্রতি আহ্বান জানাচ্ছি।

‘চূড়ান্ত শুনানিতে আদালত সব পক্ষের বক্তব্য ও যুক্তিতর্ক আমলে নিয়ে চূড়ান্ত রায় প্রদান করবেন। আমরা আশা করি, অচিরেই এ বিষয়ে সমাধান হবে।’

তিনি বলেন, কোটাবিরোধী আন্দোলন অরাজনৈতিক আন্দোলন হলেও বিএনপি ও তার দোসররা এই আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলনে রূপ দেওয়ার পাঁয়তারা চালাচ্ছে। কোটাবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে বিএনপি নেতারা বক্তৃতা-বিবৃতির মাধ্যমে উস্কানি দিয়ে যাচ্ছেন।

Tag :
About Author Information

বিএনপি কোটা আন্দোলনকারীদের উস্কানি দিচ্ছে: কাদের

Update Time : ০১:০১:১৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪