Dhaka ০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাস-ট্রাক সংঘর্ষে বলিভিয়ায় নিহত ১৩

  • Reporter Name
  • Update Time : ১২:৫৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
  • ২৮২ Time View

বিদেশ : বলিভিয়ার আন্দেস এলাকার একটি হাইওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার বলিভিয়ার পুলিশের বরাত দিয়ে এএফপি এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বলিভিয়ার রাজধানী লা পাজের উরুরো শহরের সঙ্গে সংযোগকারী রাস্তায় চলাচলের সময় একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে একটি বাসের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, সর্বোচ্চ ২১ জন ধারণক্ষম বাসটি পড়ে থাকা বেশ কিছু মৃতদেহের পাশে দাঁড়িয়ে আছে। এ প্রসঙ্গে লা পাজ ট্রানজিট পুলিশের প্রধান মার্কো সেসপেডস বলেন, ‘ঘটনাস্থলে প্রাণ হারানো ১৩ জনের পরিচয় শনাক্ত করা গেছে।’ মার্কো সেসপেডস জানান, আরও তিনজন এই দুর্ঘটনায় আহত হয়েছেন এবং তাদের কাছাকাছি এল আলটো শহরের হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
About Author Information

বাস-ট্রাক সংঘর্ষে বলিভিয়ায় নিহত ১৩

Update Time : ১২:৫৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪